ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

শাহজালালে যাত্রী চলাচল নির্বিঘ্ন রাখতে ৫ নির্দেশনা

#

নিজস্ব প্রতিবেদক

১১ আগস্ট, ২০২৫,  10:39 AM

news image

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী চলাচল নির্বিঘ্ন রাখা, যানজট হ্রাস ও নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে পাঁচ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। রবিবার (১০ আগস্ট) বিমানবন্দর কর্তৃপক্ষ এসব নির্দেশনা দিয়েছে। নির্দেশনায় বলা হয়-

১। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের বিদায় ও স্বাগত জানাতে বিমানবন্দর এলাকায় (ডিপারচার ড্রাইভওয়ে ও অ্যারাইভাল ক্যানোপি) যাত্রীর সঙ্গে সর্বোচ্চ দুজন ব্যক্তি প্রবেশ করতে পারবেন। এটি বিমানবন্দরের টার্মিনালের অভ্যন্তরের জন্য প্রযোজ্য নয়।

২। যাত্রীসাধারণের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিতকল্পে আসা অতিথিদের দ্রুত বিমানবন্দর এলাকা ছাড়ার জন্য অনুরোধ করা হয়।

৩। সব যাত্রীবাহী গাড়ি বিমানবন্দরের বহির্গমন ও আগমন গেটে সর্বোচ্চ ২ মিনিটের বেশি অবস্থান না করার জন্য অনুরোধ করা হয়েছে।

৪। বিমানবন্দর এলাকায় যত্রতত্র ময়লা না ফেলে নির্ধারিত স্থানে ময়লা ফেলতে অনুরোধ করা হলো।

৫। এছাড়া বিমানবন্দর এলাকায় অবস্থানকালে সবাইকে সুশৃঙ্খলভাবে চলাচল ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম