ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮ বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস শেষ মুহূর্তে মাছ নিয়ে সাগর থেকে ফেরার পথে জলদস্যুদের হামলা, লুটপাট অস্ত্রের পাশাপাশি প্রযুক্তিও আছে, ইউক্রেনের ফ্রন্টে নেই পর্যাপ্ত সেনা ৪০০ কোটি বছরের রহস্যভেদ করলেন দুই বিজ্ঞানী রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ

শাহজালালে যাত্রীদের সঙ্গে মতবিনিময় বিমান উপদেষ্টার

#

নিজস্ব প্রতিবেদক

২৫ আগস্ট, ২০২৫,  5:08 PM

news image

এয়ার টিকেটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও প্রতারণা প্রতিরোধে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। রবিবার (২৪ আগস্ট) রাতে পরিদর্শনে যান তিনি। পরিদর্শনকালে তিনি যাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের অভিযোগ মনোযোগ সহকারে শুনেন। পরে সংশ্লিষ্ট সংস্থাগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি যাত্রীসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। সভায় আলোচিত গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে ছিল, ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম জোরদারে ম্যাজিস্ট্রেট সংখ্যা বৃদ্ধি; সিভিল অ্যাভিয়েশন রুলসে মোবাইল কোর্ট অন্তর্ভুক্তকরণ; প্রবাসী কল্যাণ ডেস্কের যাত্রীসেবার গতি আনয়ন; এপিবিএন-এর জনবল সংকট নিরসন। উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন, মন্ত্রণালয়ের জারি করা নির্দেশনা দ্রুত বাস্তবায়িত হলে বিমানবন্দরে যাত্রীসেবা হবে আরও স্বচ্ছ, গতিশীল ও যাত্রীবান্ধব। এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ নাসরীন জাহান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এমডি ও সিইও ড. মো. সাফিকুর রহমান এবং মন্ত্রণালয় ও বিভিন্ন এজেন্সির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম