ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পৃথক ইউনিট গঠনের পরিকল্পনা ইয়েমেনে সংঘাতে বাড়ছে হতাহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি

শাহজাদপুরে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

#

নিজস্ব প্রতিনিধি

২৭ মে, ২০২৩,  6:50 PM

news image

সিরাজগঞ্জের শাহজাদপুরে বজ্রপাতে সুলতান প্রামানিক (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ মে) সকালে উপজেলার কায়েমপুর ইউনিয়নের চর আঙ্গারু এলাকায় এ ঘটনা ঘটে। সুলতান প্রামানিক ওই এলাকার মৃত ফয়জাল প্রামানিকের ছেলে। কায়েমপুর ইউপি চেয়ারম্যান জিয়াউল আলম ঝুনু বলেন, একদল শ্রমিক চর আঙ্গারুতে জমিতে ধান কাটার কাজ করছিলেন। এ সময় বৃষ্টি শুরু হলে সবাই দৌড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিলেও সুলতান ধীরগতিতে হেটে যাওয়ার সময় বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শাহজাদপুর থানার ওসি নজরুল ইসলাম মৃধা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম