ঢাকা ১৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

শামীমের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ, রায় শুক্রবার

#

নিজস্ব প্রতিবেদক

১৪ ডিসেম্বর, ২০২৩,  9:22 PM

news image

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হক নেদারল্যান্ডসের নাগরিক, এমন অভিযোগ তুলে তার প্রার্থিতা বাতিল চেয়ে আবেদন করেছেন স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ। তবে এ অভিযোগ নাকচ করে দিয়ে শামীম হক দাবি করেছেন, তিনি নেদারল্যান্ডসের নাগরিকত্ব ত্যাগ করেছেন। এ দাবির স্বপক্ষে নির্বাচন কমিশনে (ইসি) প্রয়োজনীয় নথিপত্রও জমা দিয়েছেন। এরই মধ্যে, শামীম হকের নাগরিকত্বের অবস্থা জানতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে ইসি। এদিকে, শামীম হকের প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের পক্ষে তার আইনজীবী ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান দাবি করেছেন,

শামীম হক নেদারল্যান্ডসের নাগরিকত্ব ত্যাগ করার যে নথিপত্র জমা দিয়েছেন, সেগুলোর সত্যতা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। শামীম হক দ্বৈত নাগরিকত্বের বিষয়টি নিয়ে বুধবার (১৩ ডিসেম্বর) ইসিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন ভবনে তাঁর প্রার্থিতার বৈধতা নিয়ে শুনানি হয়। পরে শুনানি স্থগিত রেখে ইসি শুক্রবার (১৫ ডিসেম্বর) রায়ের দিন নির্ধারণ করেছে। আইন অনুযায়ী দ্বৈত নাগরিক হলে তিনি নির্বাচনে অংশ নিতে পারেন না। দ্বৈত নাগরিকত্বের বিষয়ে জানতে চাইলে শামীম হক বলেন, আমি নেদারল্যান্ডসের নাগরিক ছিলাম। তবে আমি সম্প্রতি ওই নাগরিকত্ব প্রত্যাহারের জন্য দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছি। নেদারল্যান্ডসের দূতাবাস জানিয়েছে, আমার আবেদন গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র ইসিতে জমা দেওয়া হয়েছে। শামীম হক জেলা আওয়ামী লীগের সভাপতি এবং আবেদনকারী এ কে আজাদ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম