ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

শামির বিরুদ্ধে গুরুতর অভিযোগ হাসিনের, স্ক্রিনশট ভাইরাল

#

স্পোর্টস ডেস্ক

২১ এপ্রিল, ২০২৪,  4:53 PM

news image

পরকীয়া, ম্যাচ গড়াপেটা, মারপিটসহ ভারতের পেস বোলার মোহাম্মদ শামির বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছিলেন স্ত্রী হাসিন জাহান। থানায় একাধিক ফোন রেকর্ডিং ও স্ক্রিনশট দিয়ে অভিযোগও করেছিলেন হাসিন। তবে সব কিছুই অস্বীকার করেন শামি। বর্তমানে আলাদা থাকছেন তারা। তবে এখনও আইনত ডিভোর্স হয়নি তাদের। পরিবারকে দেখার জন্য এখনও হাসিনকে প্রতি মাসে ১ লাখ ৩০ হাজার টাকা দেন শামি। এবার নতুন করে অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শামির আরও কিছু চ্যাট স্ক্রিনশট শেয়ার করেছেন হাসিন। সেই স্ক্রিনশটে দেখা যাচ্ছে, নানান ধরনের যৌন উসকানিমূলক কথা বলছেন শামি। কখনো আবদার করছেন স্তন্যপানের, কখনো আবার কোনো নারীকে বিকিনি পরে আসার কথা বলছেন। যৌন সম্পর্কের নানান ধাপ নিয়েও আলোচনা করছেন। যদিও এগুলো শামির ফোন থেকে তোলা এমন কোনো প্রমাণ দিতে পারেননি হাসিন। এদিকে স্ক্রিনশটগুলো শেয়ার করে শামি লিখলেন, ‘ইয়া আল্লাহ তুমি সবাইকে ইনসাফ দাও। আমাকে আর আমার মেয়েকেও দাও। পাগল কুকুরের দল আমার পেছনে লেগে আছে। ওই কুকুরগুলোকে তুমি শাস্তি দাও।’ শামির পোস্টে দুই ভাগে বিভক্ত হয়ে মন্তব্য করেছেন নেটিজেনরা। হাসিনের পক্ষ নিয়ে অনেকেই বলছেন, ‘স্পষ্টই সব দোষ শামির। শাস্তি হোক ওর; শামি ভালো ক্রিকেট খেলে ঠিকই। ভালো মানুষ নয়। এই চ্যাটগুলোই তার প্রমাণ।’ শামি ভক্তরা আবার উল্টো কথাও বলছেন। একজন লিখেছেন, ‘এই মেয়েটার আরও বেশি টাকা চাই। আবার অসভ্যতা শুরু করেছে।’ অন্যজনের মন্তব্য, ‘এগুলো শামি পাঠিয়েছে প্রমাণ কই। তুমি তো নিজেও লিখতে পারো। ফোন নম্বর যেভাবে সেভ করা, তাতে তো পুরোটাই ফেক মনে হচ্ছে।’ উল্লেখ্য, কেকেআরে খেলার সময় চিয়ার লিডার হাসিনের সঙ্গে প্রেম হয় শামির। এরপর ২০১৪ সালে বিয়ে করেন তারা। এরপর থেকে যেকোনো ইভেন্টে শামির সঙ্গে তাকে দেখা যেতো। ২০১৫ সালে তাদের ঘরে একটি মেয়ে সন্তানের জন্ম হয়। তবে এরপরই তাদের সম্পর্কের অবনতি ঘটে। বর্তমানে আলাদা থাকছেন তারা।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম