ঢাকা ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ডাক্তারদের পছন্দ অনুযায়ী তাদের পোস্টিং দেয়া হবে: স্বাস্থ্য মন্ত্রী মির্জা ফখরুলের নেতৃত্বে জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি জামিন পেলেন আইভী রহমান টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ কালীগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ শিক্ষা, গবেষণা, শিল্পকলা ও সাহিত্যচর্চায় রাজনীতিকরণ সভ্য সমাজের পরিচায়ক নয় : প্রধানমন্ত্রী ১৩ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ জাতীয় সংগীত লিখতে না পারায় সব চাকরিপ্রার্থী বাদ রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা প্রধানমন্ত্রীকে লাল গোলাপ উপহার দিলেন শফিক রেহমান

শামসুজ্জামানকে ফের নেওয়া হলো ঢাকার কারাগারে

#

নিজস্ব প্রতিবেদক

০১ এপ্রিল, ২০২৩,  2:42 PM

news image

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জমানকে ফের কেরাণীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (১ এপ্রিল) সকাল সোয়া ১০টায় দিকে তাকে একটি প্রিজনভ্যানে করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেল সুপার মো. শাহজাহান আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার (৩১ মার্চ) দুপুর দেড়টার দিকে কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে থেকে শামসুজ্জামানকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এখান থেকে তাকে আবার কেরাণীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। জানা গেছে, গত বুধবার (২৯ মার্চ) ভোর ৪টার দিকে সাভারের বাসা থেকে শামসুজ্জামান শামসকে তুলে নেয় সিআইডি। এদিন তার বিরুদ্ধে তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন গোলাম কিবরিয়া নামে এক ব্যক্তি। সেই মামলায় ওইদিনই শামসকে আদালতে আনার কথা থাকলেও শেষ পর্যন্ত তা করা হয়নি। এরপর বুধবার দিনগত রাতে রমনা থানায় আরও একটি মামলা দায়ের করেন আবদুল মালেক ওরফে মশিউর মালেক নামের এক আইনজীবী। সেই মামলায় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত শামসকে কারাগারে আটক রাখার আবেদনসহ বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে আদালতে হাজির করা হয়। দুপুর ২টার পর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে জামিন শুনানি হয়। জামিন আবেদনের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এহসানুল হক সমাজী ও প্রশান্ত কুমার কর্মকার শুনানি করেন। শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালতের বিচারক। এরপর বিকেলে প্রিজনভ্যানে করে তাকে কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। সেখান থেকে তাকে শুক্রবার (৩১ মার্চ) কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ পাঠানো হয়। এ কারাগারে একরাত রেখে তাকে আবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম