ঢাকা ১৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

শাবিপ্রবি ছাত্র হত্যা : আদালতে স্বীকারোক্তি আবুলের

#

নিজস্ব প্রতিনিধি

২৭ জুলাই, ২০২২,  9:34 PM

news image

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বুলবুল আহমেদ হত্যায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামি আবুল হোসেন। আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। বুধবার (২৭ জুলাই) সন্ধ্যায় জালালাবাদ থানা থেকে কড়া নিরাপত্তায় আবুল হোসেনকে মহানগর ম্যাজিস্ট্রেট সুমন ভুঁইয়ার আদালতে তোলে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা দেবাশীষ দেব জানান, আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আবুল হাসান। পরে বিচারক তাকে জেলে পাঠানোর নির্দেশ দেন। এর আগে বুলবুল হত্যা মামলায় আবুল হোসেনসহ তিনজনকে গ্রেপ্তার দেখায় পুলিশ। অন্য দুই আসামিকে কাল (বৃহস্পতিবার) আদালতে তোলা হবে বলে জানান পুলিশ কর্মকর্তারা।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানান, ছিনতাই করতেই বুলবুলকে হত্যা করা হয়েছে। হত্যার ঘটনায় বুলবুলের কথিত প্রেমিকার সম্পৃক্ততা এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে বিষয়টি তদন্তাধীন। জালালাবাদ থানায় বুধবার সংবাদ সম্মেলন করে তিনি আরও বলেন, বুলবুলকে ছুরিকাঘাত করেন কামরুল ইসলাম। এ সময় তার সঙ্গে আবুল হোসেন ও মো. হাসান ছিলেন। তাদের সবার বাড়ি টিলাগাঁও এলাকায়। ক্যাম্পাসের গাজীকালুর টিলা এলাকা থেকে সোমবার সন্ধ্যায় বুলবুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত ২২ বছরের বুলবুল লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষে পড়তেন। তার বাড়ি নরসিংদীতে। তাকে হত্যার ঘটনায় ওই দিন মধ্যরাতেই অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে মামলা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মামলার পর পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটকের কথা জানায়। তবে তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশে অপারগতা জানানো হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম