ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা মালদ্বীপের সৈকতে হলুদ পোশাকে নজর কাড়লেন নয়নতারা ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভে অনড় পিটিআই অর্থনীতি ডিজেল-জেট এ-১ আমদানি বাতিল, কাতার থেকে আসছে দুই কার্গো এলএনজি পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেক সুখবর মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ ৭৭ কোটি টাকার মসুর ডাল কিনবে সরকার গভীর নিম্নচাপে উত্তাল সাগর, রাঙ্গাবালীতে ট্রলারডুবি স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু বা শেষ, এখনো মন্ত্রণালয়কে জানায়নি ইসি

শান্তর আট রানের আক্ষেপ!

#

স্পোর্টস ডেস্ক

২৪ ডিসেম্বর, ২০২৩,  4:38 PM

news image

ওয়ানডে ক্রিকেটে ২০২৩ সালে বাংলাদেশের সেরা ব্যাটার নাজমুল হোসেন শান্ত। দেশের হয়ে চলতি বছর সবচেয়ে বেশি রান করেছেন তিনি। তবুও রয়ে গেছে সামান্য আক্ষেপ! আর মাত্র আট রান করতে পারলে নাম লেখাতেন এক বছরে ওয়ানডেতে হাজার রান করা দ্বিতীয় বাংলাদেশির তালিকায়। বাংলাদেশের জার্সিতে ওয়ানডেতে এক বছরে এক হাজারের বেশি রান করেছেন একজনই। ২০০৬ সালে শাহরিয়ার নাফিসের ব্যাট থেকে এসেছিল ১০৩৩ রান। ২৮ ম্যাচে তিনটি সেঞ্চুরি ও চারটি হাফসেঞ্চুরিতে হাজার রান স্পর্শ করেন তিনি। এরপর কেটেছে ১৭ বছর। দীর্ঘ এই সময়ে কোনো বাংলাদেশি ব্যাটার ওয়ানডেতে এক বছরে হাজার রানের ঘরে প্রবেশ করতে পারেননি। এ বছর শান্ত গিয়েছেন খুব কাছাকাছি। নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাঠে শনিবার (২৩ ডিসেম্বর) প্রথম জয় পায় বাংলাদেশ। ম্যাচে ৪২ বলে ৫১ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয়ে ভূমিকা রাখেন অধিনায়ক শান্ত। এ বছর বাংলাদেশের শেষ ওয়ানডে ছিল এটি। শান্তকেও তাই থামতে হয়েছে হাজার থেকে আট রান দূরে। চলতি বছর ২৭ ম্যাচে শান্তর ব্যাট থেকে এসেছে ৯৯২ রান। এক বছরে যেটি বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম