ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

শাদাব-ইফতিখার তাণ্ডবে পাকিস্তানের বড় স্কোর

#

স্পোর্টস ডেস্ক

০৩ নভেম্বর, ২০২২,  9:59 PM

news image

হারলেই বিদায়- এই সমীকরণ মাথায় নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট করতে নামে পাকিস্তান। অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেটে ১৮৫ রানের স্কোর পেয়েছে বাবর আজমের দল।পাকিস্তানের শুরুটা ছিল খুবই বাজে। প্রথম ওভারেই ৪ রানে ফিরেন মোহাম্মদ রিজওয়ান। তিনে নেমে ১১ বলে ২৮ রান করেন মোহাম্মদ হারিস। দলীয় ৩৮ রানে আউট হন তিনি। ব্যাট হাতে ফের ব্যর্থ হয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ১৫ বলে মাত্র ৬ রান করেছেন তিনি। হাসেনি শান মাসুদের ব্যাটও। ৪৩ রানেই ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে পাকিস্তান। এরপরই জুটি বাধেন মোহাম্মদ নওয়াজ ও ইফতিখার আহমেদ। ১১ ওভার শেষে পাকিস্তানের স্কোর ছিল ৪ উইকেটে ৭১ রান। তবে শেষ ৯ ওভারে ঝড় তোলে আরো ১১৪ রান যোগ করে পাকিস্তান। নওয়াজ ২২ বলে ২৮ রানে ফিরলেও অর্ধশত হাঁকান ইফতিখার ও শাদাব খান। ৩৫ বলে ৫১ রান করেন ইফতিখার, আর ২২ বলে ৫২ রানের ঝোড়ো ইনিংস খেলেন শাদাব।  শেষ ওভারে ৮ রান এলেও পাকিস্তান পায় বড় স্কোর। প্রোটিয়া পেসার অ্যানরিখ নরজে ৪১ রানে চার উইকেট পেয়েছেন। এছাড়া ওয়েইন পারনেল, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি ও তাবরেজ শামসি একটি করে উইকেট পান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম