ঢাকা ১৫ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
ফান্ডরেইজিং উপলক্ষে এমসি ইনস্টিটিউট ফ্রান্সের সুধী সমাবেশ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রকাশ ‘অপতথ্যের হাত থেকে সুরক্ষা’ এখন নাগরিক অধিকার: তথ্যমন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ৯ ক্ষেত্রে ব্যয় কমাতে সরকারের বিশেষ নির্দেশনা জামিনে কারামুক্ত হলেন বাউলশিল্পী আবুল সরকার বর্ষবরণে ইলিশের দামে রেকর্ড এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার: বাণিজ্যমন্ত্রী রিমান্ড শেষে কারাগারে ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আগামী সপ্তাহ থেকে ভারতীয় ভিসা পাবেন বাংলাদেশিরা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রংপুর জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন

#

১৪ ডিসেম্বর, ২০২৫,  2:31 PM

news image

আবুল হোসেন বাবলুঃ যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে রংপুর জেলা পুলিশ,শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন করেছে। রবিবার(১৪ ডিসেম্বর) সকাল ৯:৩০ মিনিটে রংপুর জেলা পুলিশের পক্ষ থেকে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন, রংপুর জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন।  এছাড়াও দিবসটি উপলক্ষে সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে রংপুর জেলা প্রশাসনের আয়োজনে শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালন উপলক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এনডিসি।  উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রংপুর রেঞ্জের সম্মানিত ডিআইজি আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী বিপিএম, রংপুর সিটি কর্পোরেশনের  প্রশাসক আশরাফুল ইসলাম, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান।  এ ছাড়াও রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) সনজয় কুমার সরকার, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) আসিফা আফরোজ আদরী, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) নাহিদ হাসান, সহকারী পলিশ সুপার (এসএএফ) রাধেশ সেনসহ রংপুর জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জ ও অন্যান্য অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম