ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ব্রাজিলের হয়ে খেলা নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন কাজ শুরু ১৩ জেলায় ব্যাপক বজ্রবৃষ্টির আভাস, নৌবন্দরেও সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা ইতালির কোচ হিসেবে ফিরছেন রবার্তো মানচিনি শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

শর্তসাপেক্ষে বেতন বাড়ছে নারী ফুটবলারদের

#

ক্রীড়া প্রতিবেদক

১৬ আগস্ট, ২০২৩,  12:37 PM

news image

বেতন ভাতা বাড়ানোর দাবিতে কিছুদিন আগেই ক্যাম্প বর্জন করেছিলেন জাতীয় নারী দলের ফুটবলাররা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আশ্বাস পেয়ে ক্যাম্পে ফিরেও এসেছিলেন তারা কিছুদিন আগেই। প্রতিশ্রুতি অনুযায়ী মেয়েদের বেতন ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।তবে বেতনভাতা মেয়েদের দাবি অনুযায়ী বাড়ছে না। সাবিনাদের দাবি ছিল ন্যুনতম ৫০ হাজার টাকা বেতন দিতে হবে তাদের। আর বাফুফে তাদের সেই বেতন বাড়িয়ে ৪০ হাজার করছে। একইসঙ্গে শর্ত জুড়ে দিয়েছে ফেডারেশন। জাতীয় দলের ৩১ ক্রিকেটারকে ‘এ’, ‘বি’ এবং ‘সি’ এই তিন ক্যাটাগরিতে ভাগ করেছে বাফুফে। আর বেতন বৃদ্ধির প্রক্রিয়াটি হবে ক্যাটাগরিভিত্তিক। ক্যাটাগরি অনুযায়ী সর্বনিম্ন ২০ হাজার থেকে সর্বোচ্চ ৪০ হাজার পর্যন্ত বেতন পাবেন ফুটবলাররা। এর আগে ফুটবলারদের বেতন ছিল সর্বোচ্চ ২০ হাজার টাকা। যা পেতেন অধিনায়ক সাবিনা খাতুন। বাকিরা পেতেন ১০ হাজার টাকা করে। একইসঙ্গে ফুটবলারদের কোড অব কন্ডাক্টের আওতায় আনতে যাচ্ছে বাফুফে। সেখানে শর্ত হিসেবে থাকছে হুট করে অনুশীলন বয়কট করা যাবে না, সংবাদমাধ্যমের সঙ্গে ইচ্ছামতো কথা বলা যাবে না। এছাড়াও ছুটিতে থাকার সময় অন্য কোথাও না খেলার শর্তও ফুটবলারদের জুড়ে দিয়েছে ফেডারেশন। কোনো ফুটবলার শর্ত ভঙ্গ করলে চুক্তি থেকে বাদ পরার পাশাপাশি সেই ফুটবলারের ওপর শাস্তির বিধানও রাখা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম