ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক খুলনায় ডেঙ্গুতে এক রাতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মেলেনি আইসিইউ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী বিএনপি সরকারের দ্বিতীয় ডিসি সম্মেলন শুরু ৩১ জানুয়ারি

শরিফুলের হাতে ৬ সেলাই, অনিশ্চিত শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে

#

স্পোর্টস ডেস্ক

০২ জুন, ২০২৪,  5:37 PM

news image

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে নিউইয়র্কে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। এটি ছিল মূল মঞ্চে নামার আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ। কিন্তু ঝালিয়ে নিতে গিয়ে পুড়ে গেল বাংলাদেশ দল। ব্যাটারদের ব্যর্থতায় ৬০ রানের হারের স্বাদ পেতে হয়েছে শান্তদের। হারের সাথে এই ম্যাচে যোগ হয়েছে আরেকটি শঙ্কাও। বোলিং করতে গিয়ে হাতে চোট পেয়েছেন পেসার শরিফুল ইসলাম। আর এতেই শ্রীলংকার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলা অনিশ্চিত হয়ে পড়েছে তার। ভারতের ব্যাটিংয়ের ২০তম ওভারে বল করতে এসেই আঘাত পান শরিফুল। হার্দিক পান্ডিয়ার একটি শট ঠেকাতে গিয়ে আঙুলে আঘাত পান তিনি। এরপরই মাঠ ছেড়ে যান এই পেসার। টিভিতে দেখা যায়, হাত ফুলে গেছে তার। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক শান্ত জানিয়েছেন, পর্যবেক্ষণে রাখা হয়েছে শরিফুলকে। এদিকে ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, এই চোটের কারণে হাতে ছয়টি সেলাই লেগেছে পেসার শরিফুলের। কমপক্ষে এক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। আর এতেই ৮ জুন শ্রীলংকার বিপক্ষে ম্যাচে খেলা নিয়ে দেখা নিয়েছে অনিশ্চয়তা। ভিডিওবার্তায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘বাংলাদেশ-ভারত প্রস্তুতি ম্যাচ চলাকালীন শরিফুলের নিজের শেষ ওভারে হার্দিক পান্ডিয়ার শট ঠেকাতে গিয়ে বাম হাতের তর্জনী ও মধ্যমার মাঝে যে জায়গা, সেখানে একটা স্প্লিট ইনজুরি হয়েছে। মাঠে তাৎক্ষনিক পরিচর্যার পরে খেলা শেষে নিকটস্থ নাসাউ ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়। ওখানে হ্যান্ড সার্জারির তত্ত্বাবধানে শরিফুলের হাতে ৬টি সেলাই দেওয়া হয়েছে। দুইদিন পর ওর ড্রেসিং করা হবে। তখন বুঝতে পারবো শরিফুলের ফিরতে কত সময় লাগবে।’ আগে থেকেই ইনজুরিতে আছেন তাসকিন। এবার শরিফুল যদি সময়মত ইনজুরি থেকে সেরে না উঠতে পারেন, তা হবে বাংলাদেশের জন্য বড় ক্ষতি। বাংলাদেশ পেস ইউনিটের অন্যতম ভরসা শরিফুল। গতকাল ভারতের বিপক্ষে ১ উইকেটের বিনিময়ে ৩.৫ ওভার করে খরচ করেছেন ২৬ রান। বাংলাদেশ দলের সাথে রিজার্ভ হিসেবে আছেন পেসার হাসান মাহমুদ। শরিফুলের চোট বড় হলে তাকেও দলে নিতে পারে বাংলাদেশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম