ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
রংপুরে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার, আটক ৩ ইনিংস ব্যবধানে ২ দিনেই ম্যাকাই টেস্ট হারল বাংলাদেশ নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বঙ্গভবনে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান কুয়েতে ভিসা নিয়ে নতুন নিয়ম, আর মিলবে না বিশেষ সুবিধা সচিবালয়ে প্রথমবার অফিস করছেন তথ্যমন্ত্রী আন্দালিব পার্থ, ফুল দিয়ে বরণ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন মাঠেই থেমে গেল পর্তুগিজ ফুটবলারের জীবন ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপলো জাপান

শপথ নিলেন দুই উপদেষ্টাসহ প্রধান বিচারপতি

#

নিজস্ব প্রতিবেদক

১১ আগস্ট, ২০২৪,  1:20 PM

news image

অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা ও নবনিযুক্ত প্রধান বিচারপতি শপথ নিয়েছেন। রোববার (১১ আগস্ট) দুপুরে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করান। প্রথমে প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ রেফাত আহমেদকে শপথবাক্য পাঠ করার রাষ্ট্রপতি। পরে দুই উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার শপথ নেন। এর আগে, বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের পর বাংলাদেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ রেফাত আহমেদকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। শনিবার রাতেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এ ছাড়া গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস এবং ১৩ জন উপদেষ্টা শপথ নেন। তবে, তিনজন উপদেষ্টা ওইদিন ঢাকার বাইরে থাকায় তারা শপথ নিতে পারেননি। এরমধ্যে আজ (রোববার) সুপ্রদীপ চাকমা ও ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার শপথ নেন। এ ছাড়া উপদেষ্টা ফারুক-ই-আজম যুক্তরাষ্ট্র থেকে আজ রাতে দেশে পৌঁছবেন। তিনি সোম বা মঙ্গলবার শপথ নিতে পারেন। উল্লেখ্য, শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা। এরপর শিক্ষার্থীরা ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করার প্রস্তাব করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম