ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

শনির আখড়ায় গ্যাস বিস্ফোরণে স্কুলছাত্রী দগ্ধ

#

নিজস্ব প্রতিবেদক

১০ এপ্রিল, ২০২৩,  5:05 PM

news image

রাজধানীর কদমতলী শনির আখড়ায় একটি টিনশেড বাসায় বাথরুমে গ্যাস বিস্ফোরণে রুকাইয়া জাহান মৌমিতা (১৩) নামে এক স্কুলছাত্রী দগ্ধ হয়েছে। রোববার (৯ এপ্রিল) রাত পৌনে ১টার দিকে শনির আখড়ার ১ নম্বর রোডের ১৩৩৭ নম্বর বাসায় এই ঘটনা ঘটে। গুরুতর দগ্ধ অবস্থায় মৌমিতাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। মৌমিতা স্থানীয় শেরেবাংলা আইডিয়াল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। মৌমিতার মা জাকিয়া আক্তার লিপি জানান, তারা শনির আখড়ার ওই বাসাটিতে ভাড়া থাকেন। তিনি গৃহিণী আর মৌমিতার বাবা জাকির হোসেন লস্কর মুরগি ব্যবসায়ী। রাতে যখন তারা ঘুমিয়ে ছিলেন তখন বাথরুম থেকে হঠাৎ মৌমিতার চিৎকার শুনতে পান। চিৎকার শুনে বাথরুমের সামনে গিয়ে দেখেন মৌমিতার  শরীরের জামাকাপড়ে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে তিনি পানি ঢেলে শরীরের আগুন নেভান। এ সময় তাদের চিৎকারে প্রতিবেশীরা এসে বাথরুমের আগুন নেভান। এ ঘটনায় রাতেই তাকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করানো হয়। তিনি জানান, বাথরুমে যাওয়ার পর লাইট চালু করতে গেলে সেখানে শর্টসার্কিট হয়। সঙ্গে সঙ্গেই বিস্ফোরণে আগুন জ্বলে ওঠে। তাদের ধারণা, বাথরুমে জমে থাকা গ্যাস থেকে এ বিস্ফোরণ হয়েছে। বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন জানান, স্কুলছাত্রীর শরীরে প্রায় ৮০ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে ফিমেল হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছে। তার অবস্থা খুবই আশঙ্কাজনক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম