ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

শততম টি-টোয়েন্টিতে মুশফিককে বিসিবির সম্মাননা

#

০৫ মার্চ, ২০২২,  10:04 PM

news image

বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শততম ম্যাচ খেলছেন মুশফিকুর রহিম। আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে একাদশে ফিরতেই এই মাইলফলক স্পর্শ করলেন এই অভিজ্ঞ টাইগার ক্রিকেটার।ম্যাচের শুরুতে শততম টি-টোয়েন্টি খেলা উপলক্ষে মুশফিককে সম্মাননা স্মারক দেওয়া হয়েছে। জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের হাত থেকে এই স্মারক সংগ্রহ করেন মুশফিক। বাংলাদেশের হয়ে সর্বপ্রথম মাহমুদউল্লাহ রিয়াদ টি-টোয়েন্টিতে ১০০ ম্যাচ খেলেছিলেন। বাংলাদেশের বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক আজ খেলতে নেমেছেন নিজের ১১৫তম টি-টোয়েন্টি। মুশফিকের পরের স্থানে আছেন সাকিব আল হাসান। আজ নিজের ৯৬তম টি-টোয়েন্টি খেলতে মাঠে নেমেছেন দেশসেরা এই অলরাউন্ডার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মুশফিক ৬ ফিফটিতে ১৪৬৫ রান করেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান মাহমুদউল্লাহর দখলে। এই ক্রিকেটার করেছেন ১৯৮১ রান। আর ১৯ রান করলেই প্রথম বাংলাদেশি হিসেবে দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন রিয়াদ। দ্বিতীয় সর্বোচ্চ রান সাকিবের (১৮৯৯) দখলে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম