ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

শঙ্কা উড়িয়ে অনুশীলনে তাসকিন-সাকিব

#

স্পোর্টস ডেস্ক

২২ অক্টোবর, ২০২৩,  9:55 PM

news image

বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে ভারতের বিপক্ষে হারের পর এখন মুম্বাইয়ে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে দুইদিন বিশ্রাম শেষে রোববার (২২ অক্টোবর) দলীয় অনুশীলনে নেমেছে লাল-সবুজেরা। প্রথমবারে মতো মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে অনুশীলন করছে লিটন-শান্তরা। স্থানীয় সময় বেলা দেড়টায় শুরু হয় এ অনুশীলন। তবে শঙ্কা উড়িয়ে অনুশীলনে যোগ দিয়েছেন পেসার তাসকিন আহমেদ ও অধিনায়ক সাকিব আল হাসান। যদিও এই দুই ক্রিকেটারের চোট নিয়ে দলের মধ্যে বেশ অস্বস্তি রয়েছে। শোল্ডারের ব্যথায় ভুগছেন তাসকিন। অন্যদিকে সাকিবের ঊরুর চোট রয়েছে। তবে মুম্বাইয়ে দুজনকেই ফুরফুরে মেজাজে দেখা গেছে। তাই অনুশীলনে তাদের উপস্থিতি কিছুটা স্বস্তির কারণ হতে পারে লাল-সবুজের শিবিরে। ফুটবল অনুশীলনের মাধ্যমে এদিন অনুশীলন শুরু করেন লিটন-হৃদয়রা। দুই দলে ভাগ হয়ে সেখানে অনুশীলনে নেমেছেন তারা। এদিন শুরু থেকেই লিটন দাস ও শেখ মেহেদীকে ব্যাটিং করতে দেখা গেছে। অন্যদিকে ফিল্ডিংয়ে নিজেদের ঝালিয়ে নিয়েছেন মাহমুদউল্লাহ-মুশফিকরা। তবে এদিন বল হাতে তাসকিনকে দেখা যায়নি। তাই মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি থাকছেন না, তা বলাই যায়। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো ম্যাচেই পুরো বোলিং কোটা পূরণ করতে পারেননি তাসকিন। আফগানিস্তানের বিপক্ষে ৬ ওভারের বেশি বল ঘুরানো হয়নি তাসকিনের। নিজেদের দ্বিতীয় ম্যাচে ৬ এবং তৃতীয় ম্যাচে ৮ ওভার বোলিং করেন তিনি। সর্বশেষ ম্যাচে ভারতের বিপক্ষে একাদশেই ছিলেন না তিনি। এদিকে কাঁধের এমআরআই করানো হয়েছে। তবে সেই রিপোর্টের ব্যাপারে এখনও নিশ্চিত করে কিছুই জানায়নি বিসিবি। অন্যদিকে এখনও সাকিবের চোটের বিষয়েও কিছুই জানায়নি বিসিবি। তবে ধারণা করা হচ্ছে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে একাদশে ফিরছেন সাকিব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম