ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ভেনেজুয়েলা

#

আন্তর্জাতিক ডেস্ক

২৫ সেপ্টেম্বর, ২০২৫,  8:16 PM

news image

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ভেনেজুয়েলার উত্তর-পশ্চিমাঞ্চল। এলাকাটিতে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় বুধবার ভূমিকম্প অনুভূত হয়। এর কেন্দ্র ছিল জুলিয়া রাজ্যের মেনে গ্রান্দে শহর থেকে ২৪ কিলোমিটার দূরে, যা রাজধানী কারাকাস থেকে প্রায় ৬০০ কিলোমিটার পশ্চিমে। ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ৭.৮ কিলোমিটার। খবর আল জাজিরার।

রাজধানী কারাকাসসহ ভেনেজুয়েলার একাধিক রাজ্যে ভূমিকম্পের সময় কম্পন অনুভূত হয়েছে। প্রতিবেশী কলম্বিয়ার সীমান্তবর্তী এলাকাতেও ভবন খালি করে মানুষ রাস্তায় বেরিয়ে আসে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.১ এবং গভীরতা প্রায় ১০ কিলোমিটার। অন্যদিকে, ভেনেজুয়েলার যোগাযোগমন্ত্রী ফ্রেডি ন্যানেজ জানিয়েছেন, একই দিনে দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। একটির মাত্রা ছিল ৩.৯, এটি বারিনাস রাজ্যে আঘাত হেনেছে এবং জুলিয়া রাজ্যে আঘাত হানা অন্যটির মাত্রা ছিল ৫.৪। ভেনেজুয়েলা ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে পরিচিত। ক্যারিবিয়ান ও দক্ষিণ আমেরিকান টেকটোনিক প্লেটের সংঘর্ষস্থলে অবস্থিত এই দেশটির প্রায় ৮০ শতাংশ মানুষ সক্রিয় ভূমিকম্প অঞ্চলেই বসবাস করেন। গত শতকে দেশটির উত্তরাঞ্চলে পাঁচটি বড় ভূমিকম্প আঘাত হেনেছে। এর মধ্যে ২০১৮ সালে আঘাত হানা ৭.২ মাত্রার একটি ভূমিকম্পে ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম