ঢাকা ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
চট্টগ্রাম বন্দরে ফের অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের ভোলায় যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও গু‌লিসহ আটক ২ দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব ঢাকার দুইটি আসন অধিক ঝুঁকিপূর্ণ: সেনাবাহিনী আওয়ামী দোসর সাজ্জাদ মুহুরী সেচ প্রকল্পের টাকা লুটেপুটে কোটিপতি বোরকা পরে জাল ভোট দেওয়ার পাঁয়তারা করছে জামায়াত: মাহদী আমিন মালয়েশিয়ায় ক্রেনচাপায় বাংলাদেশি নিহত রাজনীতিকে পেশা নয়, কর্তব্য হিসেবে নিয়েছি : জামায়াত আমির বিএনপি নেতাকর্মীদের প্রথম ও শেষ ঠিকানা বাংলাদেশ: তারেক রহমান

লোডশেডিং এড়াতে বিদ্যুৎ বিভাগের পরামর্শ

#

নিজস্ব প্রতিবেদক

১৭ মার্চ, ২০২৫,  3:46 PM

news image

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে বা লোডশেডিং এড়াতে বেশ কিছু পরামর্শ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। সোমবার (১৭ মার্চ) সরকারি এক তথ্য বিবরণী থেকে জানা যায়, আসন্ন গ্রীষ্ম ও সেচ মৌসুম এবং রমজান মাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত সেচ পাম্প চালু রাখার অনুরোধ জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। এ ছাড়া বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতে ওয়েট অ্যান্ড ড্রাই পদ্ধতিতে সেচ কাজ সম্পাদন করার জন্যও বলা হয়েছে। বিবরণী আরও বলা হয়, লোডশেডিং এড়াতে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখাসহ দোকান, শপিং মল, পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনে অতিরিক্ত বাতি ব্যবহার ও আলোকসজ্জা পরিহার করতেও অনুরোধ করা হয়েছে।কোনো কারণে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটলে বিদ্যুৎ বিভাগের হটলাইন ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

অপর হটলাইনগুলো হলো-

বিদ্যুৎ বিভাগের কন্ট্রোল রুম-০২-৪৭১২০৩০৯, ০১৭৩৯-০০০২৯৩, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ১৬২০০, ০১৭০৮-১৪৯৫০২, ০১৭০৮-১৪৯৫০৩, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ১৬৮৯৯, ০২-৮৯০০৫৭৫, ০১৭৯২-৬২৩৪৬৭, ডিপিডিসি ১৬১১৬, ডেসকো ১৬১২০, নেসকো ১৬৬০৩, ওজোপাডিকো হটলাইন ১৬১১৭ ও কন্ট্রোল রুম ০২-৪৭৭৭২৪৪৭২, ০১৭৫৫৫৬৮৭৮১।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম