ঢাকা ২১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী বিক্ষোভে উত্তাল কাশ্মীর, নিহত ২৪ বিএনপি কখনোই একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাস করে না: মির্জা ফখরুল টানা ৪ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের কিংবদন্তি ক্রীড়াবিদ আব্দুস সাদেক আর নেই প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে যেসব বিষয় গুরুত্ব পাবে টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু পেনশনে বড় সুখবর, বাড়বে আর্থিক সুবিধা মোহাম্মদপুরের অপরাধীদের কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে বিএনপির বিক্ষোভ সমাবেশ

#

নিজস্ব প্রতিনিধি

৩০ জুলাই, ২০২২,  9:37 PM

news image

ক্যাপসনঃ শনিবার (৩০ জুলাই) বরিশালে অনুষ্ঠিত বিএনপির বিক্ষোভ সমাবেশে উপস্থিত কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী জয়নুল আবেদীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।


মাছউদ শিকদার: সারাদেশে লোডশেডিং ও জ্বালানিখাতে অব্যবস্থাপনার প্রতিবাদে বরিশালে বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ জুলাই) বরিশালের অশ্বিনী কুমার হল সংলগ্ন জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী জয়নুল আবেদীন। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, সরকার বিদ্যুৎখাতের উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লুট করেছে। ফলে এখন দেশের বিদ্যুৎখাত চরম সংকটে পড়েছে।  সরকারকে ক্ষমতা থেকে বিদায় করতে হবে। আমাদের এখন আর অনেক দফা নেই। আমাদের এখন এক দফা। তা হচ্ছে, এই সরকারকে পদত্যাগে বাধ্য করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। একটি নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তিনি আরো বলেন, এই সরকারের বিদায়ের দিন ঘনিয়ে এসেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই সরকার পতনের এক দফা আন্দোলনের ডাক দেবেন। এজন্য তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেজবা উদ্দিন ফরহাদ ও এবায়দুল হক চাঁন প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম