ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

লেবানন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রে ২ ইসরায়েলি নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ জানুয়ারি, ২০২৪,  4:42 PM

news image

লেবানন থেকে ছোড়া একটি গাইডেড ক্ষেপণাস্ত্রের আঘাতে দুই ইসরায়েলি নিহত হয়েছেন। রবিবার স্থানীয় সময় সকালে লেবাননের সীমান্তবর্তী ইসরায়েলের উত্তরাঞ্চলীয় গ্রাম কেফার য়ুভালে এ ঘটনা ঘটে। খবর রয়র্টাসের। ইসরায়েলি সামরিক ও চিকিৎসা কর্মকর্তারা জানান, লেবানন সীমান্তে অবস্থিত কেফার য়ুভালের এক বসতিতে ছোড়া ক্ষেপণাস্ত্র একটি বাড়িতে আঘাত হানে। এতে মা মিরা আয়লন (৭৬) ও ছেলে বারাক আয়ালন (৪৫) নিহত হয়েছেন। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা লেবানন থেকে ইসরায়েলে প্রবেশ চেষ্টাকালে ৪ বন্দুকধারীকে হত্যা করেছে। তারা রাইফেল, ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, গ্রেনেডসহ ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল বলে দাবি করা হয়েছে। উল্লেখ্য, গাজায় তিন মাসেরও বেশি সময় ধরে নির্বিচারে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এর প্রতিবাদে সমসাময়িককাল থেকে ইসরায়েলের সঙ্গে লড়ছে ইরান সমর্থিত লেবাননের রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম