ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

লেবাননজুড়ে ইসরায়েলি হামলায় নিহত আরও ৩৩

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ নভেম্বর, ২০২৪,  4:57 PM

news image

লেবাননে ইসরায়েলের হামলা আরও আরও ৩৩ জন নিহত হয়েছে। এর মধ্যে রাজধানী বৈরুতেই হামলায় নিহত হয়েছে কমপক্ষে ২০ জন। আর দেশটির পূর্বাঞ্চলে প্রাণ হারিয়েছে আরও ১৩ জন। আহত হয়েছে আরও বহু  লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যমের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী বৈরুতের কেন্দ্রস্থলে ঘনবসতিপূর্ণ এলাকায় একটি আবাসিক ভবনকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে ভবনটি ধসে পড়ে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। বৈরুতে হওয়া এই হামলায় অন্তত ২০ জন নিহত ও আরও ৬৬ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বেচ্ছাসেবক এবং উদ্ধারকর্মীরা ধ্বংসাবশেষের মধ্যে বুলডোজার দিয়ে খনন করে এবং ভারী সরঞ্জাম ব্যবহার করে বেঁচে থাকা লোকদের খুঁজছিলেন। এছাড়া হামলার পর আশপাশের এলাকা থেকে হতাহতদের শরীরের বিভিন্ন অংশও শনাক্ত করার কাজ চলছে জানিয়ে মন্ত্রণালয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ এক বিবৃতিতে বলেছে, এসব অঙ্গ-প্রত্যঙ্গ ডিএনএ পরীক্ষা করার পরেই নিহতের মোট সংখ্যা নির্ধারণ করা যাবে। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, রাজধানী বৈরুত ভয়ঙ্কর গণহত্যার সাক্ষী হয়েছে। ইসরায়েলি শত্রুদের বিমান বাহিনী বাস্তা এলাকার আল-মামুন স্ট্রিটে পাঁচটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে একটি আট তলা আবাসিক ভবন সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। সূত্র: আল-জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম