ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

লিভারপুলের আক্রমণে ডুবলো ইয়োলো সাবমেরিন

#

স্পোর্টস ডেস্ক

২৮ এপ্রিল, ২০২২,  4:12 PM

news image

লড়াইটা লিভারপুলের আক্রমণের ঢেউ এবং ভিয়ারিয়ালের রক্ষণ দেয়ালের হবে জানাই ছিল। রক্ষণে দৃঢ়, দক্ষ এবং আত্মবিশ্বাসী ভিয়ারিয়াল বিদায় করেছে বায়ার্ন মিউনিখকে। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে গোল শূন্য মিশন অ্যানফিল্ড লক্ষ্য নিয়ে নেমেছিল তারা। তবে লিভারপুলের আক্রমণের স্রোতে ঢুবে গেছে ইয়োলো সাবমেরিন খ্যাত ভিয়ারিয়াল। অ্যাওয়ে ম্যাচে প্রথমার্ধে গোল শূন্য সমতা করলেও শেষ পর্যন্ত হেরেছে ২-০ গোলে। অল রেডসরা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পথে দিয়ে রেখেছে এক পা। প্রথমার্ধে গোল হওয়ার মতো দুটি সুযোগ হারিয়েছেন সাদিও মানে। গোল মিস করেছেন মোহামেদ সালাহও। জমাট রক্ষণে একের পর এক অল রেডসরা আক্রমণ করলেও খেই হারায়নি ভিয়ারিয়াল। তবে দ্বিতীয়ার্ধে ওই ধারা ধরে রাখতে পারেনি উনাই এমেরির দল। ম্যাচের ৫৩ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়ে ভিয়ারিয়াল। আত্মঘাতী গোলে কপাল পোড়ে সফরকারীদের। রেডস অধিনায়ক জর্ডান হ্যান্ডারসনের নেওয়া ক্রস ইসতুপিয়ানের পায়ে লেগে পথ বদল করে ঢুকে যায় জালে। গোলরক্ষক রুলির কিছুই করার ছিল না। গোল মুখ খুলতেই এক মিনিট পরেই আবার গোল করে লিভারপুল। এবার জালে বল জড়ান রেডসদের সেনেগালিচ ফরোয়ার্ড সাদিও মানে। ৫৫ মিনিটে মোহামেদ সালাহর আলতো করে বাড়ানো বলে পা ছুঁইয়ে জালে জড়িয়ে দেন তিনি। পরের সময়টা আক্রমণ চালিয়ে গেলেও আর গোল পায়নি লিভারপুল। ভিয়ারিয়ালের সামনে এখন ঘরের মাঠে ফাইনালে যাওয়ার লড়াইয়ে দুর্দান্ত কিছু করার চ্যালেঞ্জ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম