ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত তেলের দাম

#

নিজস্ব প্রতিবেদক

২৯ এপ্রিল, ২০২৬,  10:48 PM

news image

দেশের বাজারে বোতলজাত সয়াবিনের দাম প্রতি লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে সচিবালয়ে ভোজ্যতেলের মূল্য পর্যালোচনা সংক্রান্ত বৈঠক শেষে ব্রিফিংকালে এ তথ্য জানান তিনি। বাণিজ্যমন্ত্রী বলেন, বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি খোলা সয়াবিনের দাম পড়বে ১৭৯ টাকা লিটার। বর্তমানে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল ১৯৫ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি প্রতি লিটার খোলা সয়াবিনের দাম নির্ধারিত রয়েছে ১৭৫ টাকা। অর্থাৎ, ভোক্তা পর্যায়ে বোতলজাত ও খোলা সয়াবিনের দাম লিটারে ৪ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। ব্রিফিংয়ে বৈশ্বিক পরিস্থিতির কারণে সারাবিশ্বেই পণ্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা আশা করি আমাদের ভোক্তারা বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিষয়টি দেখবেন। এ সময় বাজারের সরবরাহ পরিস্থিতি আগের চেয়ে স্বাভাবিক হবে বলেও প্রত্যাশা করেন মন্ত্রী। বাণিজ্যমন্ত্রী বলেন, যেকোনো মূল্য বৃদ্ধিই ভোক্তার ওপর চাপ। তবে আগামীতে আন্তর্জাতিক বাজারে দাম কমলে তার প্রতিফলন দেশের তেলের বাজারেও দেখা যাবে। এ সময় ভোজ্যতেলের বিভিন্ন অনিয়ম ঠেকাতে মনিটরিং আরও বাড়ানো হবে বলেও জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম