ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

লিটন-সাকিবের ফিফটিতে বাংলাদেশের সংগ্রহ ১৭৩

#

স্পোর্টস ডেস্ক

১৩ অক্টোবর, ২০২২,  4:15 PM

news image

ত্রিদেশীয় সিরিজের নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে প্রথমে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ লিটন দাস ও সাকিব আল হাসানের হাফসেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৭৩ রান করেছে। আজ বৃহস্পতিবার ক্রাইস্টচার্চে বাংলাদেশ সময় সকাল ৮টায় খেলা শুরু হয়। যেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।বাংলাদেশ ইনিংসের শুরুতেই সৌম্য সরকারকে হারায়। দলীয় তৃতীয় ওভারে নাসিম শাহর বলে ব্যক্তিগত ৪ রানে ফেরেন সৌম্য। আরেক ওপেনার নাজমুল হোসেন শান্ত পাওয়ার প্লের শেষ ওভারে বিদায় নেন। শুরু থেকেই উইকেটে ধুঁকতে থাকা এই বাঁহাতি মোহাম্মদ ওয়াসিমের বলে ব্যক্তিগত ১২ রানে ফেরেন। বাংলাদেশ ১৩তম ওভারে দলীয় শতকের দেখা পায়। তারপরই টি-টোয়েন্টি ক্যারিয়ারের সপ্তম হাফসেঞ্চুরি করেন লিটন দাস। দারুণ ইনিংস খেলে বিদায় নেন লিটন। ৪২ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৬৯ রান করে মোহাম্মদ নওয়াজের বলে আউট হন তিনি। তবে দায়িত্ব কাঁধে নিয়ে ব্যাট করে যান অধিনায়ক সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১২তম ফিফটির দেখা পান তিনি। তিনি আগের ম্যাচেও নিউজিল্যান্ডের বিপক্ষে হাফসেঞ্চুরি করেছিলেন। পরে দলীয় ১৯তম ওভারে নাসিম শাহর বলে আউট হন সাকিব। ৪২ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় ৬৮ রান করেন দলনেতা। শেষ দিকে দ্রুত ইয়াসির আলী ও আফিফ হোসেন বিদায় নেন। ওয়াসিমের বলে ইয়াসির ও রান আউট হয়ে ফেরেন আফিফ। পাকিস্তান বোলার নাসিম শাহ ও মোহাম্মদ ওয়াসিম দুটি করে উইকেট নেন। বাংলাদেশ দলে তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ ফিরেছেন। পেসার ইবাদত হোসেন ও অলরাউন্ডার মোসাদ্দেক হোসেনের জায়গায় দলে ফেরানো হয়েছে তাদের। অন্যদিকে পাকিস্তান দলে একটি পরিবর্তন আনা হয়েছে। পেসার শাহনওয়াজ দাহানির জায়গায় ফিরেছেন আরেক পেসার মোহাম্মদ হাসনাইন।

বাংলাদেশ দল: সৌম্য সরকার, নাজমুল হোসেন, লিটন দাস, আফিফ হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান (উইকেটকিপার), ইয়াসির আলী, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ।

পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, হায়দার আলী, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ ও মোহাম্মদ হাসনাইন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম