ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

লিটন-তাসকিনের ব্যাটে ভারতের সামনে ১৪৫ রানের টার্গেট

#

ক্রীড়া প্রতিবেদক

২৪ ডিসেম্বর, ২০২২,  10:03 PM

news image

বাংলাদেশের ভরসা হয়ে লড়ে যাওয়া লিটন দাসের বিদায়ের পরই সব শেষ হয়ে গিয়েছিল। অপেক্ষা ছিল লিডটা কত বড় হয় সেটি দেখার। শেষ পর্যন্ত বাংলাদেশের দ্বিতীয় ইনিংস থেমেছে সবকটি উইকেট হারিয়ে ২৩১ রানে। লিটনের পাশাপাশি ব্যাট হাতে অনবদ্য ইনিংস খেললেন পেসার তাসকিন। তাতে লিড দাঁড়াল ১৪৪ রান। চট্টগ্রাম টেস্টের পর মিরপুর টেস্টেও ভারতকে জিততে হলে করতে হবে ১৪৫ রান। হাতে এখনও সময় আছে দুই দিনেরও বেশি। দ্বিতীয় দিনের খেলা শেষে স্পিনার তাইজুল বলছিলেন, লড়াই জমাতে অন্তত ২৫০ রানের মতো লিড পাওয়ার লক্ষ্য তাদের। তবে প্রথম ইনিংসে ব্যাটারদের ব্যর্থতার পর দ্বিতীয় ইনিংসেও সেই চিরচেনা দৃশ্য। আর তাতে লিডটা বড় হয়নি আর।

একপ্রান্তে লিটন আর তাকে তাসকিন যোগ্য সঙ্গ না দিলে বাংলাদেশের ইনিংস কতদূর যেত তা নিয়েই সন্দেহ থেকে যায়। চলতি টেস্টের প্রথম ইনিংসে মাত্র ২২৭ রানেই গুটিয়ে যায় সাকিবদের ইনিংস। তবে ব্যাটিং ব্যর্থতার পর বল হাতে ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। বোলারদের নৈপুণ্যে ভারতকে বড় লিড নিতে দেয়নি টিম টাইগার্স। সাকিব ও তাইজুলের ঘূর্ণিতে ৮৭ রানে এগিয়ে থেকে সফরকারীরা গুটিয়ে যায় ৩১৪ রানে। এরপর দ্বিতীয় দিনের শেষ বিকেলে ব্যাট করতে নেমে উইকেট অক্ষত রাখেন দুই ওপেনার শান্ত-জাকির। যদিও তাদের কাজটা সহজ করে দেয় প্রকৃতি। আলোকস্বল্পতায় মাত্র ৬ ওভার মাঠে গড়ায়। ৮০ রানে পিছিয়ে থেকে দিনের সমাপ্তি টেনেছিলেন স্বাগতিকরা। তৃতীয় দিনে শনিবার (২৪ ডিসেম্বর) প্রথম আধাঘণ্টায় ২ উইকেট হারায় স্বাগতিকরা। আগের দিনের ৭ রান নিয়ে মিরপুরে তৃতীয় দিনে পুনরায় ব্যাট করতে নামেন নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান। কিন্তু দিনের শুরুতেই নাজমুলের উইকেট তুলে নেন অশ্বিন। দ্বিতীয় ওভারে আগের বলে একটুর জন্য বেঁচে যাওয়া বাঁহাতি এই ব্যাটসম্যান হন এলবিডব্লিউ। আগেরদিনের ৫ রানের সঙ্গে আর কোনো রানই যোগ করতে পারেননি শান্ত। দ্রুতই সাজঘরের পথ ধরেন প্রথম ইনিংসে দুর্দান্ত খেলা মুমিনুল হক। ১২.৫ ওভারে মোহাম্মদ সিরাজের বলে পন্তের হাতে ধরা পড়েন মুমিনুল। মাত্র ৫ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। মারেন ১টি চার।এরপর দলীয় রান ৫০ পার হওয়ার পর সাজঘরে ফেরেন সাকিব। আগের ইনিংসের মতোই এ ইনিংসেও বড় শট খেলতে গিয়ে আউট হন টাইগার দলপতি। ২৪.৪ ওভারে জয়দেব উনাদকাটের বলে শুভমন গিলের হাতে ধরা পড়েন সাকিব। ৩৬ বলে এক চারে ১৩ রান করেন তিনি। সাকিবের পর হতাশ করেছেন অভিজ্ঞ মুশফিক এবং মেহেদী হাসান মিরাজও। মুশফিক ৯ রানে আউট হয়ে গেলেও রানের খাতাই খুলতে পারেননি মিরাজ। তাদের বিদায়ে লিড পাওয়া নিয়েই শঙ্কা ছিল। তবে লিটন আর তাসকিনের ৭৬ বল স্থায়ী ৬০ রানের জুটিতে লজ্জা এড়ায় বাংলাদেশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম