ঢাকা ০৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে একে একে ৫ জনের মৃত্যু বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান রামিসা হত্যা মামলার রায় রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের আর্জেন্টিনায় ১৪ বছরের কিশোরী হত্যা, রাজধানীতে বিক্ষোভ চলতি বছরেই দেশে শিশুদের মিড ডে মিলের ব্যবস্থা হবে: শিক্ষামন্ত্রী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা বিএসইসির চেয়ারম্যানসহ ৪ কমিশনারের পদত্যাগ

লিটনের টানা দ্বিতীয় ডাক

#

ক্রীড়া প্রতিবেদক

০৬ মার্চ, ২০২৩,  12:32 PM

news image

দ্বিতীয় ওয়ানডের পর তৃতীয় ম্যাচেও রানের খাতা খোলার আগেই বিদায় নিয়েছেন লিটন দাস। শুরুতে স্বাচ্ছন্দ্যে ব্যাট করলেও ক্রিজে স্থায়ী হতে পারেননি অধিনায়ক তামিম ইকবালও। সোমবার (৬ মার্চ) হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে শুরুর ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ১ রানে বিদায় নেয়া লিটন ৩ বল মোকাবিলা করলেও কোনো রানের দেখা পাননি। তামিম ৬ বলে ১১ রান করে ফেরেন ইনিংসের তৃতীয় ওভারে। দুজনকেই সাজঘরে ফিরিয়েছেন ইংলিশ পেসার স্যাম কারান। ইনিংস শুরুর পঞ্চম বলে স্যাম কারানের অফ স্টাম্পের বাইরের বলে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন লিটন। ইংলিশ এ পেসারের পরের ওভারের শেষ বল লেগে ফ্লিক করতে গিয়ে ব্যাটের কানায় লাগলে পয়েন্টে থাকা ফিল্ডারের হাতে ধরা পড়েন তামিম। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভার শেষে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৯ রান। ক্রিজে থাকা নাজমুল হোসেন শান্তর সঙ্গী মুশফিকুর রহিম। ইংল্যান্ডের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন লিটন। শেষ দুই ম্যাচে রানের খাতা খুলতে ব্যর্থ এ ব্যাটার প্রথম ম্যাচে করেছিলেন মাত্র ৭ রান। ব্যাট কথা বলেনি তামিমেরও। তৃতীয় ওয়ানডেতে ১১ রানে আউট হওয়া অধিনায়ক আগের দুই ম্যাচে করেছিলেন যথাক্রমে ২৩ ও ৩৫ রান। পরপর দুই উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়েছে বাংলাদেশ। আগের দুই ওয়ানডেতে হেরে সিরিজ খোয়ানো টাইগারদের মিশন আপাতত হোয়াইটওয়াশ এড়ানো। নয় বছর আগে ঘরের মাঠে সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে হোয়াইটওয়াশের তিক্ত অভিজ্ঞতা পেয়েছিল বাংলাদেশ। ২০১৬-তে সবশেষ নিজেদের মাটিতে সিরিজ হারে বাংলাদেশ, তাও এ ইংল্যান্ডের বিপক্ষেই। এরপর থেকে ওয়ানডেতে অপ্রতিরোধ্য ছিল টাইগাররা। তাদের দাপটে গেল বছরের শেষদিকে শক্তিশালী ভারতও ওয়ানডে সিরিজে তুলোধুনো হয়েছিল। এদিকে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। তাসকিন আহমেদকে বাদ দিয়ে একাদশে জায়গা পেয়েছেন পেসার এবাদত হোসেন। ইংল্যান্ড দলেও এসেছে পরিবর্তন।

বাংলাদেশ একাদশ 

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন ও মুস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ 

জেসন রয়, ফিলিপ সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, জস বাটলার (অধিনায়ক), স্যাম কুরান, মঈন আলী, ক্রিস ওকস, রেহান আহমেদ, আদিল রশিদ ও জোফরা আর্চার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম