ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক খুলনায় ডেঙ্গুতে এক রাতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মেলেনি আইসিইউ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী

লা লিগায় মৌসুম সেরা ফুটবলার বেলিংহাম

#

স্পোর্টস ডেস্ক

২৯ মে, ২০২৪,  4:41 PM

news image

লা লিগায় দুর্দান্ত একটা মৌসুম পার করেছে রিয়াল মাদ্রিদ। পুরো মৌসুমে কেবল একটি ম্যাচ হেরেছে কার্লো আনচেলত্তির দল। পাশাপাশি ৪ ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করেছে টুর্নামেন্টের রেকর্ড চ্যাম্পিয়নরা। লা লিগায় রিয়ালের শিরোপা জয়ে দারুণ ভূমিকা পালন করেছেন জুড বেলিংহাম। চলতি মৌসুমেই রিয়ালের জার্সি গায়ে জড়ানো এই ইংলিশ তারকা অনেক গুরুত্বপূর্ণ ম্যাচে পয়েন্ট এনে দিয়েছেন দলকে। মৌসুম শেষে সেসব অবদানের স্বীকৃতি পেলেন বেলিংহাম।  লা লিগার সদ্য সমাপ্ত মৌসুমের সেরা ফুটবলার ঘোষণা করা হয়েছে জুড বেলিংহামকে। মঙ্গলবার (২৮ মে) রাতে নিজেদের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে বেলিংহামকে মৌসুমের সেরা ফুটবলার ঘোষণা করে লিগ কর্তৃপক্ষ। সদ্য সমাপ্ত মৌসুমেই রিয়াল মাদ্রিদের হয়ে নাম লিখিয়েছিলেন বেলিংহাম। সাদা জার্সি গায়ে জড়িয়েই চমক দেখিয়েছেন ইংলিশ তারকা। রিয়ালে তার অভিষেক ম্যাচেই গোল করেছিলেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। এরপর পুরো মৌসুমেই ধরে রেখেছেন ধারাবাহিকতা। মৌসুম জুড়ে লা লিগায় ২৮ ম্যাচ খেলে ১৯ গোল এবং ৬টি অ্যাসিস্ট করেছেন বেলিংহাম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম