ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

লাশ শনাক্তে নেওয়া হচ্ছে স্বজনদের ডিএনএ নমুনা

#

নিজস্ব প্রতিনিধি

০৬ জুন, ২০২২,  6:34 PM

news image

চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ২২ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে; যাদের শনাক্ত করা যায়নি, তাদের পরিচয় জানতে ডিএনএ পরীক্ষার জন্য শুরু হয়েছে নমুনা সংগ্রহ। চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও স্টাফ অফিসার প্লাবন কুমার বিশ্বাস জানান, রোববার রাত পর্যন্ত যে ৪৯ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ২৪ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। তাদের মধ্যে ২২ জনের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে পরিবারের সদস্যদের বুঝিয়ে দেওয়া হয়েছে সোমবার সকালে। বাকি ২৫ জনের মরদেহ এতটাই পুড়ে গেছে যে চোখের দেখায় তাদের পরিচয় বোঝা সম্ভব হয়নি। সেজন্য লাশের দাবি নিয়ে আসা স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করতে সোমবার সকালে তাদের চট্টগ্রাম মেডিকেলে থাকতে অনুরোধ করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে।

সে অনুযায়ী পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সকালে নমুনা সংগ্রহ শুরু করেছে জানিয়ে চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, “১১ জনের লাশের জন্য ১৯ জন স্বজন নমুনা দিতে এসেছেন। সিআইডির ফরেনসিক টিম নমুনা সংগ্রহ করছে।” এসব নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে ঢাকায় সিআইডির ফরেনসিক ল্যাবে। সেখান থেকে ফলাফল পেতে মাসখানেক সময় লাগতে পারে বলে কর্মকর্তারা জানিয়েছেন। চট্টগ্রাম শহর থেকে ৩০ কিলোমিটার দূরে কদমরসুল এলাকায় বিএম কন্টেইনার ডিপোতে শনিবার রাত সাড়ে ৯টার দিকে আগুন লাগে। সেখানে থাকা রাসায়নিকের কন্টেইনারে একের পর এক বিকট বিস্ফোরণ ঘটতে থাকলে আগুন ভয়ঙ্কর মাত্রা পায়। সোমবার সকাল পর্যন্ত সেই আগুন পুরোপুরি নেভেনি।  ওই ঘটনায় রোববার রাত পর্যন্ত ৪৯ জনের মৃত্যু এবং দুই শতাধিক মানুষের আহত হওয়ার খবর জানিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। নিহতদের মধ্যে নয়জনই ফায়ার সার্ভিসের কর্মী। সূত্র : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম