ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জীবন ও প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য রক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নাই বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা মালদ্বীপের সৈকতে হলুদ পোশাকে নজর কাড়লেন নয়নতারা ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভে অনড় পিটিআই অর্থনীতি ডিজেল-জেট এ-১ আমদানি বাতিল, কাতার থেকে আসছে দুই কার্গো এলএনজি পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেক সুখবর মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ ৭৭ কোটি টাকার মসুর ডাল কিনবে সরকার গভীর নিম্নচাপে উত্তাল সাগর, রাঙ্গাবালীতে ট্রলারডুবি

লাল গালিচায় নজর কাড়লেন আলিয়া ভাট

#

বিনোদন ডেস্ক

২৪ মে, ২০২৫,  5:02 PM

news image

বিদেশের মাটিতে বিদেশি পোশাকেই আসর মাত করলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। তার পেলব গোলাপিরঙা করসেট গাউনে যেন উষ্ণতার আলিঙ্গন; লক্ষ গোলাপ পাপড়ি মেলেছে। সঙ্গে মানানসই রূপটান। এলিয়ে পড়া চুলে কলকা খোঁপা, ছিমছাম গয়না। আর এতেই লাল গালিচায় মুগ্ধতা ছড়ালেন নায়িকা। আলিয়া এদিন নিজেকে সাজিয়েছিলেন ডিজাইনার ড্য়ানিয়েল রোজবেরির তৈরি স্ট্রাপলেস গাউনে। পাতলা, নরম কাপড়ের ওপরে সিকুইনের সূক্ষ্ম কাজ এই পোশাককে মহার্ঘ্য করেছে। আলিয়া নিজেও হাল্কা প্যাস্টেল রঙের পোশাকে নিজেকে সাজাতে ভালবাসেন। তেমনই রঙের ছোঁয়া এই পোশাকেও। পোশাকের নিচের অংশ ফুলের পাপড়ির মতোই অজস্র খাঁজ বিশিষ্ট। হালকা গোলাপিরঙা গাউনে সেজে এদিন বলিউড অভিনেত্রী যাত্রা শুরু করেন হোটেল মার্টিনেজ থেকে। প্রথম বার পা রেখেই প্রশংসা কুড়িয়েছেন তিনি। তার সাজ, ব্যক্তিত্ব, আন্তরিকতা, রূপের জৌলুসে মুগ্ধ ফ্রান্স।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম