ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

লালমাইয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৮ মে, ২০২২,  5:08 PM

news image

কুমিল্লার লালমাইয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের মাতাইনকোট গ্রামের ফসলের মাঠে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া কৃষক আবু তাহের (৪০) ওই গ্রামের তাজুল ইসলামের ছেলে। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল বাশার। ইউপি চেয়ারম্যান আবুল বাশার জানান,

শুক্রবার বিকালে মাতাইনকোট কমপ্লেক্সের উত্তর দিকের ফসলি মাঠে যান আবু তাহের। ওই মাঠে থাকা তাঁর জমিতে বোরো ধান বৃষ্টি থেকে রক্ষা করতে কাজ করছিলেন তিনি। এ সময় ঝড়-বৃষ্টি শুরু হলে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয়। এতে আবু তাহের মাটিতে লুটিয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম