ঢাকা ২৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

লালমনিরহাটে মৃদু ভূমিকম্প অনুভূত

#

নিজস্ব প্রতিনিধি

৩১ জুলাই, ২০২২,  2:31 PM

news image

লালমনিরহাট প্রতিনিধি: দেশের উত্তরাঞ্চলের জেলা লালমনিরহাটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এতে তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। শনিবার (৩১ জুলাই) রাত ২টা ১মিনিটে হওয়া ভূমিকম্প প্রায় ২/৩ সেকেন্ড স্থায়ী হয়। জানা যায়, রাত ২টা ১মিনিটে লালমনিরহাটের ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলা বিভিন্ন এলাকায় হঠাৎ মৃদু ভূমিকম্প অনুভূত হয়। যার উৎপত্তিস্থল এখনও জানা যায়নি। স্থানীয় বাসিন্দা রশিদুল ইসলাম রিপন, এস এম হাসান আলী, হেলাল হোসেন কবির বলেন, মৃদু এ ভূমিকম্পে লালমনিরহাট জেলার কোথাও কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। লালমনিরহাট ফায়ার সার্ভিস স্টেশন ভূমিকম্প অনুভূত হওয়ার কথা স্বীকার করে জানান, মৃদু ভূমিকম্পে কোন ক্ষয়ক্ষতির ঘটনা-ঘটেনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম