ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

লালমনিরহাটে বইছে হিমেল হাওয়া, বৃষ্টির মতো ঝরছে কুয়াশা

#

নিজস্ব প্রতিনিধি

২৩ জানুয়ারি, ২০২৫,  5:14 PM

news image

লালমনিরহাটে আবারও জেঁকে বসেছে শীত। তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের উত্তরের সীমান্তবর্তী এই জেলা জনজীবন। ঘন কুয়াশার দাপটে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষজন।  বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিন ধরে সূর্যের আলোর কোন দেখা মিলছে না। দিনভর হেড লাইট জালিয়ে যানবাহন চলাচল করছে। হিমেল হাওয়া ও ঝিরঝির বৃষ্টির মতো কুয়াশা পড়ছে লালমনিরহাটে। হাসপাতালগুলোতে সর্দি, কাশি জ্বরসহ শীতজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তিস্তা ও ধরলা নদীবেষ্ঠিত এ জেলার ৭২টি চরাঞ্চলের মানুষজন পড়েছে চরম বিপাকে। লালমনিরহাটে সরকারিভাবে জেলা ও উপজেলা প্রশাসন শীতার্ত দুঃস্থদের শীতবস্ত্র বিতরণ করছেন, তবে প্রয়োজনের তুলনায় সেগুলোর অপ্রতুল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম