ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

লালমনিরহাটে পৃথক স্থান থেকে দুই গৃহবধূর মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

১৯ মার্চ, ২০২২,  10:21 PM

news image

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পৃথক দুটি ঘটনায় ফারিয়া বেগম (২২) ও রূপালী খাতুন (২৫) নামে দুই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ মার্চ) সকালে উপজেলার দলগ্রাম ইউনিয়নের উত্তর দলগ্রাম ও মদাতী ইউনিয়নের উত্তর মুশরত মদাতী এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে উপজেলার দলগ্রাম ইউনিয়নের উত্তর দলগ্রামে যৌতুকের টাকার জন্য স্বামী ও শ্বশুর-শাশুড়ির নির্যাতনে গৃহবধূ ফারিয়া বেগমের মৃত্যু হয়েছে। ঘটনার পর ফারিয়ার স্বামী সুজন মিয়া (৩০), শ্বশুর শাহাজাহান আলী ও শাশুড়ি ফরিফা বেগম বাড়িতে মরদেহ রেখে পালিয়ে যান।

খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে  যায়। অন্যদিকে উপজেলার মদাতী ইউনিয়নের উত্তর মুশরত মদাতী এলাকা থেকে রূপালী খাতুন (২৫) নামে এক নারীর অগ্নিদগ্ধ মরদেহ সুপারী বাগান থেকে উদ্ধার করেছে পুলিশ। তিনি উত্তর মুশরত মদাতীর ৬ নম্বর ওয়ার্ডের রফিকুল ইসলামের মেয়ে। তালাকপ্রাপ্ত হয়ে তিনি বাবার বাড়িতে বসবাস করছিলেন। তবে রূপালী কীভাবে সুপারি বাগানে অগ্নিদগ্ধ হয়েছে তা এখনো জানা যায়নি। রূপালীর মা আঞ্জু আরা বলেন, শবে বরাতের রাতে নামাজ শেষে ঘুমিয়ে পড়ি। সকালে তাকে না পেয়ে খুঁজতে গিয়ে দেখি বাগানে মৃত অবস্থায় পড়ে আছে। কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল বলেন, দুই নারীর মৃত্যুর ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম