ঢাকা ১৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মনোহরদীতে ডাকাতির রহস্য উন্মোচন, লুণ্ঠিত মালামালসহ জড়িত ডাকাতদের গ্রেফতার ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদালতের আদেশের বিরুদ্ধে হরতাল ডাকা যাবে না প্রেমের নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ‘স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’ প্রধানমন্ত্রীর ফেনী সফরের নতুন তারিখ ঘোষণা ‘ঘুষ.সাইট’ নির্মাতার অভিযোগ নিয়ে দুই কর্মচারীকে শোকজ করা কর্মকর্তা বদলি বামনায় গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা ঠাকুরগাঁও সীমান্তে গুলি করে বাংলাদেশিকে হত্যা বাড্ডায় মাস্ক-হেলমেট পরে ঘরে ঢুকে গুলি

লালমনিরহাটে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল নৈশপ্রহরীর

#

নিজস্ব প্রতিনিধি

৩০ নভেম্বর, ২০২২,  4:32 PM

news image

লালমনিরহাটের হাতীবান্ধার বড়খাতা রেল গেটে ট্রেনের ধাক্কায় উপজেলা নির্বাহী অফিসের নৈশপ্রহরী মো. সোহরাব হোসেন (৫২) নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ নভেম্বর ) উপজেলার ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের অরক্ষিত রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহরাব হোসেন ফকিরপাড়া ইউনিয়নের পশ্চিম ফকিরপাড়া গ্রামের মৃত মেহেরজান মিয়ার ছেলে। তিনি হাতীবান্ধা নির্বাহী অফিসের নৈশপ্রহরী পদে কর্মরত ছিলেন। জানা গেছে, বিকেলে বাড়ি ফেরার পথে ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের কাছে অরক্ষিত রেল ক্রসিং এলাকায় লালমনিরহাট থেকে বুড়িমারীগামী করতোয়া এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার মরদেহ হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।  এ বিষয়ে হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. ফজলুর রহমান খোকন বলেন, ট্রেনের ধাক্কায় মো. সোহরাব হোসেন ঘটনাস্থলে মৃত্যু হয়।  হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহা আলম নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম