ঢাকা ২০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
মোহাম্মদপুরের অপরাধীদের কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর শরণখোলায় ইউএনওর বাসভবন থেকে সাপ উদ্ধার কালিয়াকৈরে সেই কারখানায় পানি পান করে আবারও হাসপাতালে শ্রমিকরা দেশে খাদ্যশস্যের মজুদ ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে দেশের বাজারে সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমলো নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার পদের লোভ দেখিয়ে তরুণীকে শ্লীলতাহানির চেষ্টা এনসিপি নেতার ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় নতুন গতি, সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত পঞ্চগড়ে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেয়া সেই চার আসামি গ্রেফতার স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় নববধূর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২২ ফেব্রুয়ারি, ২০২২,  7:50 AM

news image

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় আশা মনি (২০) নামে মোটরসাইকেল আরোহী এক নববধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। সোমবার (২১ ফেব্রুয়ারি) দিনরাত সাড়ে ১০টার দিকে উপজেলার দলগ্রাম তুষভান্ডার বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নববধূ আশা মনি উপজেলার তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহবি গ্রামের জাকারীয়া হোসেনের স্ত্রী এবং একই উপজেলার দলগ্রাম ইউনিয়নের পশুরাম পাড়া এলাকার অহেদুল ইসলামের মেয়ে। পুলিশ ও স্থানীয়রা জানান,

গত তিন মাস আগে জাকারীয়ার সঙ্গে আশা মনির বিয়ে হয়। সোমবার রাতে স্বামীসহ মোটরসাইকেল যোগে বাবার বাড়ি দলগ্রামে যাচ্ছিলেন আশা মনি। এ সময় বুকসুলা ব্রিজ এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলেটিকে ধাক্কা দিলে ছিটকে পড়ে ঘটনাস্থলেই আশা মনির মৃত্যু হয়। স্থানীয়রা তার আহত স্বামী জাকারীয়াকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম