ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

লালমনিরহাটে কৃষকরা সিম চাষ করে স্বাবলম্বী হচ্ছে

#

১৪ নভেম্বর, ২০২২,  10:40 PM

news image

লালমনিরহাট জেলা প্রতিনিধি: সবুজের সমারোহে ভরে উঠেছে লালমনিরহাট। খাদ্য শস্য ভান্ডার নামে খ্যাত লালমনিরহাটে নিজ উদ্যোগে সিম চাষ করে স্বাবলম্বী হচ্ছেন কৃষকগণ। লালমনিরহাট জেলার প্রত্যন্ত গ্রামে বাণিজ্যিকভাবে বাড়ছে সিমের চাষ। আবাদি জমিতে গত দেড় যুগের মতো নিজ উদ্যোগে কৃষকরা নানা পদ্ধতিতে বিভিন্ন জাতের সবজির আবাদ করে আসছে। বিগত কয়েক বছর সবজি আবাদের তালিকায় যোগ হয়েছে সিম। এ আবাদ প্রতি বছর বেড়েই চলছে, অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে লালমনিরহাটের কৃষকরা। সরেজমিনে ঘুরে দেখা গেছে, লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলার বিভিন্ন এলাকায় সিমের চাষ হচ্ছে। প্রতিটি পরিবার নিজেদের বাড়ির আঙ্গিনা ও আশপাশের জমিতে নানা পদ্ধতিতে সিম চাষ করছে। চরাঞ্চলের বাড়িগুলোর চারপাশ ঘিরে রয়েছে সবুজ সিম গাছে। কৃষকরা জানান, গত দেড় যুগ থেকে এখানে কৃষকরা নিজ উদ্যোগে নানা পদ্ধতিতে সিম, শসা, চিচিংগা, বরবটি, করলাসহ নানা সবজির চাষ শুরু করে। এ জেলার কৃষকরা উৎপাদন করেই জীবন জীবিকা নির্বাহ করছে। আর্থিক ও সামাজিকভাবে এগিয়ে যাচ্ছে কৃষকরা। সরকারি সংশ্লিষ্ট দপ্তরের কোন সহযোগিতা পাননা তারা। বিভিন্ন এনজিও ও কীটনাশক কোম্পানীর লোকজনের পরামর্শই তাদের একমাত্র সহযোগিতা। কৃষকদের দাবী চাহিদা অনুযায়ী স্বল্প সুদে কৃষি ঋণ, আধুনিক প্রশিক্ষণ ও সংশ্লিষ্ট দপ্তরের নিয়মিত তদারকি থাকলে কৃষকরা জেলার অর্থনীতিকে আরও মজবুত করতে সক্ষম হবে। একই সাথে নিজেদেরও আর্থসামাজিক মর্যাদা বাড়বে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম