ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

লালপুরে বাগানে মাদকের আসর বসাতে নিষেধ করায় বাগানের মালিকের উপর হামলা

#

১৬ মার্চ, ২০২৫,  9:29 PM

news image

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে আম বাগানে মাদক ও জুয়ার আসর বসাতে নিষেধ করায় হাফিজুর রহমান নামে এক বাগান মালিককের উপর হামলা করেছে  মাদকসেবী ও মাদক ব্যবসায়ীরা। শনিবার বিকালে উপজেলার বুধপাড়া গ্রামে এঘটনা ঘটে। হাফিজুর একই এলাকার মৃত আলহাজ্ব জিল্লুর রহমানের ছেলে। স্থানীয়রা জানান, উপজেলার বুধপাড়া গ্রামের লালু হোসেনের ছেলে রুহুল আমিন, আমজাদ, ইয়াজুল, রাজু, আফিফ সহ বেশ কয়েকজন হাফিজুর রহমানের আম বাগানে নিয়মিত মাদক বেচাকেনা ও জুয়ার আসর বসায়। এনিয়ে একাধিকবার তাদের নিষেধ করলেও তারা কর্ণপাত করে না। শনিবারও তারা ওই বাগানে বসলে তাদের নিষেধ করা হয়। এতে মাদক কারবারিরা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে  হামলা চালায়। এতে হাফিজুরের স্বজনরা এগিয়ে আসে এবং হাফিজুরকে উদ্ধার করে।এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম