ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

লাকসাম উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ

#

নিজস্ব প্রতিনিধি

২১ মে, ২০২২,  7:53 PM

news image

লাকসাম প্রতিনিধি: গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ লাকসাম উপজেলায় অবস্থিত একটি অনন্য ব্যতিক্রমধর্মী নারী শিক্ষা প্রতিষ্ঠান। ড. বদিউল আলম মজুমদার স্যারের নেতৃত্বে এলাকার গণমানুষের সম্মিলিত প্রচেষ্টায় ১৯৯৬ সালে এ প্রতিষ্ঠানটিরসূচনা হয়। দেশের গ্রামীণ জনপদের পশ্চাৎপদ নারীদের সুশিক্ষার মাধ্যমে মর্যাদাশীল ভবিষ্যৎ বিনির্মাণের লক্ষ্যে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটির শিক্ষার মূল উদ্দেশ্যহল, শিক্ষার্থীদের মৌলিক জ্ঞান ও দক্ষতা সম্প্রসারিত ও সুসংহত করার মাধ্যমে উচ্চ শিক্ষার যোগ্য করে ও তথ্য প্রযুক্তি নির্ভর সুনাগরিক হিসেবে গড়ে তোলা।  প্রতিষ্ঠানটির উচ্চ মাধ্যমিক স্তরের সূচনা হয় ২০১১ সালে। ২০১৬ সালে কলেজটি স্বীকৃতি অর্জন করে। 

উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার ভিত্তি মাধ্যমিক স্তরের শিক্ষা। মাধ্যমিক স্তরের মেধাবী শিক্ষার্থীরা শহর কেন্দ্রিক শিক্ষা প্রতিষ্ঠানমুখি হওয়ায় অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের নিয়ে মফস্বলের শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। সবল-দুর্বল নির্বিশেষে সকলের জন্যই ‘গণউদ্যোগ’ এর দ্বার অবারিত। আমরা মাধ্যমিক স্তরের প্রান্তিক যোগ্যতার ঘাটতি পূরণের প্রচেষ্টার মাধ্যমে প্রথমতঃ শ্রেণি উপযোগীকরণ ও পরবর্তীতে নিবিড় ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাদানের ব্যতিক্রমধর্মী নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। অনেক প্রতিকূলতা অতিক্রম করে আমরা স্কুল ও কলেজ শাখায় মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের সকল বিষয়ে অভিজ্ঞ, মেধাবী, দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষকদের সমাহার ঘটাতে সমর্থ হয়েছি। দ্বাবিংশ শতকের অঙ্গীকার ও প্রত্যয়কে সামনে রেখে জীবনের প্রতিটি ক্ষেত্রে বিজ্ঞানের স্বতঃস্ফুর্ত প্রয়োগ ও ডিজিটাল বাংলাদেশের রুপকল্প – ২০৪১ এর লক্ষ্য বাস্তবায়নে আমরা সচেষ্ট। বিশেষ করে পুরুষের পাশাপাশি নারীর সমমর্যাদাপ্রতিষ্ঠা ও ক্ষমতায়নে নারী শিক্ষার্থীদের সক্ষম করে উচ্চ শিক্ষার বাস্তবতা তৈরির এ চ্যালেঞ্জ আমরা সচেতনভাবেই মোকাবেলা করতে চাই। ইতিমধ্যে ‘গণউদ্যোগ’ এর মেয়েরা ঢাকাবিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন মেডিকেল কলেজসহ দেশের সেরা প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষার সুযোগ পেয়েছে। ২০১৫ ও ২০১৭ সালে উচ্চ মাধ্যমিক ফলাফলে ‘গণউদ্যোগ’ লাকসাম – মনোহরগঞ্জ উপজেলায় প্রথম স্থান অধিকার করেছে। সে ধারাবাহিকতায় ২০২০ সালে উচ্চ মাধ্যমিক এবং ২০২১ সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ফলাফলে ‘গণউদ্যোগ’ জিপিএ ৫ সহ শতভাগ পাসের বিরল কৃতিত্ব অর্জন করতে সক্ষম হয়। এতে আমরা অনুপ্রাণিত।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম