ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

লাইবেরিয়ায় ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে ২৯ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

২১ জানুয়ারি, ২০২২,  2:49 AM

news image

ছবি-সংগৃহীত

লাইবেরিয়ার রাজধানী মনরোভিয়ার শহরতলীতে একটি ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে অন্তত ২৯ জন মারা গেছেন। এ ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৯ জানুয়ারি) গভীর রাতে অথবা বৃহস্পতিবার (২০ জানুয়ারি) ভোরে এ দুর্ঘটনা ঘটতে পারে। পশ্চিম আফ্রিকার দেশটির স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন লাইবেরিয়ার প্রেসিডেন্ট জর্জ ওয়েয়াহ। নিহত ব্যক্তিদের স্মরণে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন তিনি।  সরকারি বেতারমাধ্যমকে লাইবেরিয়ার তথ্যমন্ত্রী জালাওয়াহ তনপো বলেন,

ইতোমধ্যে ২৯ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসকরা এ খবর দিয়েছেন। আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দেশের ইতিহাসে এটি বিষাদময় দিন। পুলিশের মুখপাত্র মোসেস কার্টার বলেন, মৃতের সংখ্যা বাড়তে পারে। দুর্ঘটনা সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি।  স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, খ্রিস্টানদের প্রার্থনা সমাবেশে এ দুর্ঘটনা ঘটে। লাইবেরিয়ায় ফুটবল মাঠে আয়োজিত এ ধরনের অনুষ্ঠান "ক্রুসেড" বলে পরিচিত।  ওই সময় সেখানে উপস্থিত ছিলেন নিউক্রুর বাসিন্দা এক্সোডাস মরিয়াস। তিনি বলেন, ‘আমরা প্রার্থনায় যোগ দিতে উপস্থিত হয়েছিলাম। প্রার্থনা সভা চলছিল। ওই সময় দেখি ছুরি এবং অন্যান্য অস্ত্র হাতে একদল লোক এগিয়ে আসছে। তাদের দেখে লোকজন বাইরে বেরিয়ে যাওয়ার জন্য হুড়োহুড়ি শুরু করে। সেসময়ই পদদলনের এই ভয়াবহ ঘটনা ঘটে।’ লাইবেরিয়ায় বেশ কিছু গ্যাং সংঘবদ্ধ। স্থানীয়ভাবে জোগোস নামে পরিচিত তারা। ছোরা, চাপাতি ও হালকা আগ্নেয়াস্ত্র দিয়ে দেশজুড়ে ছিনতাই, ডাকাতি ও রাহাজানি চালায় এ দুর্বৃত্তরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম