ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

লবিস্ট নিয়োগ করে বিবৃতি আনা দেশদ্রোহিতার শামিল : তথ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৫ জুন, ২০২৩,  4:38 PM

news image

লবিস্ট নিয়োগ করে বিবৃতি আনা দেশদ্রোহিতার শামিল বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। রোববার (২৫ জুন) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। হাছান মাহমুদ বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা ও লবিস্ট নিয়োগ করে বিবৃতি আনা দেশবিরোধী অপতৎপরতা। যারাই এই বিবৃতি নিয়ে কাজ করছে, তারা দেশদ্রোহিতার কাজ করছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দক্ষতার সঙ্গে কাজ করছে। এটি নিয়েও ষড়যন্ত্র শুরু হয়েছে। সে কারণে গত কয়েক দিনে কিছু পেশাদার ‘বিবৃতি সংগঠন’ বিবৃতি দিয়েছে। তথ্যমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে পরাজিতদের বিচার বন্ধ করার জন্যও এসব সংগঠন বিবৃতি দিয়েছিল। অথচ, ১৪-১৫ সালে যখন মানুষ পোড়ানোর মহোৎসব চলছিল, তখন তারা বিবৃতি দেয়নি। বিষয়টির সঙ্গে একটি গভীর ষড়যন্ত্র যুক্ত। তিনি বলেন, একদিকে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের কাজ নিয়ে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি ভূয়সী প্রশংসা করেছেন, অন্যদিকে একটি গ্রুপ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকী, গণমাধ্যম উন্নয়ন সংগঠন সমষ্টির পরিচালক মীর মাসরুর জামান, জিএইচএআইর কমিউনিকেশন্স ম্যানেজার সারওয়ার-ই-আলমসহ অনেকেই উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম