ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

লঞ্চে অগ্নিকান্ড: আত্মসমর্পণ করলেন অভিযান ১০ লঞ্চের দুই মাস্টার

#

নিজস্ব প্রতিবেদক

২৮ ডিসেম্বর, ২০২১,  7:16 PM

news image

নৌআদালতে আত্মসমর্পণ করেছেন অভিযান ১০ লঞ্চের দুজন মাস্টার। দুপুর ১২টার দিকে তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত তাদের জামিন নামঞ্জুর করেছেন। রাষ্ট্রপক্ষের প্রসিকিউটিং অফিসার বিল্লাল হোসাইন যুগান্তর এ তথ্য জানান। সূত্র জানায়, র‌্যাবের হাতে গ্রেফতার হওয়া লঞ্চ মালিককে এখনও আদালতে তোলা হয়নি।

এর আগে ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় রোববার নৌ আদালতে মামলা করা হয়। নৌপরিবহন অধিদপ্তরে অবস্থিত নৌ আদালতে মামলা করেন অধিদপ্তরের প্রধান পরিদর্শক মো. শফিকুর রহমান। মামলার আসামিরা হলেন লঞ্চটির স্বত্বাধিকারী প্রতিষ্ঠান মেসার্স আল আরাফ অ্যান্ড কোম্পানির চার মালিক মো. হামজালাল শেখ, মো. শামিম আহম্মেদ, মো. রাসেল আাহাম্মেদ ও ফেরদৌস হাসান রাব্বি, লঞ্চের ইনচার্জ মাস্টার মো. রিয়াজ সিকদার, ইনচার্জ চালক মো. মাসুম বিল্লাহ, দ্বিতীয় মাস্টার মো. খলিলুর রহমান ও দ্বিতীয় চালক আবুল কালাম।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম