ঢাকা ২৫ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকার পশুর হাটে বৃষ্টির বাগড়া হাম ও উপসর্গে আজও ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৭ মৃত্যু সরকারের ১০০ দিনের কাজের অগ্রগতি তুলে ধরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাতীয় ইদগাহে প্রথম জামাত সকাল সাড়ে ৭ টায়: প্রশাসক ডিএসসিসি দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হজের আনুষ্ঠানিকতা শুরু ঈদের পর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেয়ার পরিকল্পনা করা হচ্ছে: রেলমন্ত্রী বাড্ডায় চিপস কারখানায় আগুনে পুড়ে দুই কর্মচারীর মৃত্যু ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এনসিপি নেতা তারেক রেজা জামিনে মুক্ত

লঞ্চে অগ্নিকাণ্ড: দুই ইঞ্জিনচালককে কারাগারে পাঠানোর নির্দেশ

#

নিজস্ব প্রতিবেদক

০২ জানুয়ারি, ২০২২,  4:45 PM

news image

অভিযান–১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ইঞ্জিনকক্ষের দুই চালক মাসুম বিল্লাহ ও আবুল কালামকে আত্মসমর্পণের পর কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের শুনানি শেষে নৌ আদালতের বিচারক জয়নাব বেগম এই আদেশ দেন। এর আগে লঞ্চের ইনচার্জ চালক মো. মাসুম বিল্লাহ ও দ্বিতীয় চালক আবুল কালাম নৌ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। 

রাষ্ট্রপক্ষে শুনানি করেন নৌপরিবহণ অধিদপ্তরের প্রসিকিউটিং অফিসার বেল্লাল হোসাইন। তিনি বলেন, ইঞ্জিনচালকেরা কেবল দায়িত্বে অবহেলাই করেননি, আগুন লাগার পর তাদের ভূমিকা ছিল ধৃষ্টতাপূর্ণ ও পলায়নপর। আসামিদের জামিনের বিরোধিতা করে বেল্লাল হোসাইন বলেন, ইঞ্জিনকক্ষের সার্বিক দায়িত্ব ইঞ্জিনচালকদের ওপর বর্তায়। ইঞ্জিনকক্ষ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা যায়। তারা যদি দায়িত্বশীলতার সঙ্গে তদারকি করে সঠিকভাবে ইঞ্জিনকক্ষ পরিচালনা করতেন, তাহলে হয়তো স্মরণকালের এই ভয়াবহ ট্র্যাজেডি ঠেকানো যেত। কিন্তু তারা তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেননি। আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী মো. জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, আসামিরা দুর্ঘটনা প্রতিরোধে সাধ্যমতো চেষ্টা করেও সফল হননি। এতে তাদের অবহেলা ছিল না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম