ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

লঙ্কানদের হারিয়ে টাইগারদের ‘হুমকি’ দিয়ে রাখলো নেদারল্যান্ডস

#

স্পোর্টস ডেস্ক

২৯ মে, ২০২৪,  8:40 PM

news image

গত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশকে হারিয়ে চমক দেখিয়েছিল নেদারল্যান্ডস। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপেও টাইগারদের গ্রুপে রয়েছে ডাচরা। তাই মূল পর্বের আগেই বাংলাদেশকে হুমকি দিয়ে রাখলো নেদারল্যান্ডস। প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে দিয়েছে নেদারল্যান্ডস। মঙ্গলবার (২৮ মে) রাতে ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামে বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা। এই ম্যাচে আগে ব্যাট করে লঙ্কানদের ১৮২ রানের লক্ষ্য দেয় ডাচরা। জবাব দিতে নেমে ১৬১ রানেই গুটিয়ে গেছে লঙ্কানরা। এতে ২০ রানের জয় পায় নেদারল্যান্ডস। বিশ্বকাপে একই গ্রুপে আছে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেদারল্যান্ডস। ডি গ্রুপে তাদের সঙ্গী নেপাল ও দক্ষিণ আফ্রিকা। গত বছর ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশকে হারিয়ে দিয়েছিল নেদারল্যান্ডস। প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপের মূল ম্যাচের আগেও যেন টাইগারদের হুমকি দিয়ে রাখল ডাচরা। বিশ্বকাপে সুপার এইটে জায়গা করে নিতে হলে পাঁচ দলের গ্রুপে কমপক্ষে দ্বিতীয় স্থানে থাকতে হবে। সুপার এইটকে পাখির চোখ করা বাংলাদেশকে সে ক্ষেত্রে নেপাল ও নেদারল্যান্ডসকে হারানোর পাশাপাশি শ্রীলঙ্কা বা দক্ষিণ আফ্রিকার মধ্যে এক দলকে হারাতে হবে। সেই কাজটা যে সহজ হবে না তা শ্রীলঙ্কাকে হারিয়ে বুঝিয়ে দিল স্কট অ্যাডওয়ার্ডসের দল। আগামী ২ জুন টুর্নামেন্টের পর্দা উঠলেও ৮ জুন বিশ্বমঞ্চের মিশনে মাঠে নামবে বাংলাদেশ। সেদিন শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে শান্তর দল। পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার মোকাবিলা করবে লাল-সবুজেরা। গ্রুপ পর্বে শেষ দুই ম্যাচে নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে খেলবে হাথুরুসিংহের শিষ্যরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম