ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
২৬ সেপ্টেম্বর থেকে ব্যাপকভাবে হামের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী দুর্গাপূজায় বাংলাদেশের ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা তুলে নিতে আহ্বান হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু সন্দেহজনক কর্মকাণ্ডের দায়ে নেপালে ১০ বাংলাদেশি গ্রেপ্তার শীতলক্ষ্যায় নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার দেশে পর্যাপ্ত সার আছে, দুষ্টু লোকেরা মজুত করায় সংকট: কৃষিমন্ত্রী শেখ হাসিনা বিশ্বসেরা অভিনেত্রী: হাফিজ উদ্দিন আহমেদ শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ইরানের হামলায় চীনা স্যাটেলাইট ছবি ব্যবহারের অভিযোগ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে পোস্টাল ভোটের নিবন্ধন শুরু

লক্ষ্মীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১৯ অক্টোবর, ২০২২,  8:53 PM

news image

লক্ষ্মীপুরের রায়পুরে পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টার সময় উপজেলার রায়পুর সোনাপুর গ্রামের মো. আলমগীরের ছেলে মো. আয়ান (আড়াই বছর) এবং চরআবাবিল ইউপির কৃষক রিজাউলের মেয়ে মারিয়া (২) পা‌নিতে ডুবে মারা গেছে। নিহত আয়ানের বাবা আলমগীর হোসেন জানান, সকাল ৭টার দিকে নিজ বাড়ির উঠানে খেলছিল আয়ান। এ সময় প‌রিবারের লোকজন বাড়ির পাশে পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে আয়ান উঠানের পাশের পুকুরে খেলা করতে যায়। কিছু সময় পর তার দেহ ভেসে ওঠে। তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মারিয়া আক্তারের বাবা রিজাউল জানান, সকালে কৃষিকাজে বাড়ির বাহিরে যাই। সকাল ১০টার দিকে তার স্ত্রী ঘরের রান্নার কাজে ব্যস্ত ছিলেন। তার পাশেই খেলা করছিল শিশু মারিয়া। একপর্যায়ে ঘরে ও উঠানে মারিয়াকে না দেখে শুরু হয় খোঁজাখুঁজি। কিছুক্ষণ পর তাকে উঠানের পাশের পুকুরে ভাসতে দেখেন স্বজনরা। তাকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত বলে জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম