ঢাকা ২০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী বিক্ষোভে উত্তাল কাশ্মীর, নিহত ২৪ বিএনপি কখনোই একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাস করে না: মির্জা ফখরুল টানা ৪ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের কিংবদন্তি ক্রীড়াবিদ আব্দুস সাদেক আর নেই প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে যেসব বিষয় গুরুত্ব পাবে টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু পেনশনে বড় সুখবর, বাড়বে আর্থিক সুবিধা মোহাম্মদপুরের অপরাধীদের কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

লংগদুতে কমিউনিটি পুলিশং ডে পালিত

#

নিজস্ব প্রতিনিধি

২৯ অক্টোবর, ২০২২,  3:29 PM

news image

"কমিউনিটি পুলিশিং এর  মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র"এ শ্লোগানকে সামনে রেখে  রাঙ্গামাটির লংগদু উপজেলায় লংগদু থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশং ডে ২০২২ ইং পালন করা হয়। শনিবার (২৯ অক্টোবর) সকাল দশটায় লংগদু থানার সামনে থেকে র‍্যালী বের করে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পাবলিক লাইব্রেরি মিলায়তনে এসে আলোচনা সভায় একত্রিত হয়। আলোচনা সভায়, লংগদু থানা তদন্ত অফিসার সানজিদ আহম্মেদ এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার।তিনি বলেন পুলিশ জনগণের বন্ধু এটা বর্তমান ওসি সাহেব সাধারণ মানুষকে বুঝার সুযোগ করে দিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা অপরসীম। সভায় লংগদু থানা অফিসার ইনচার্জ আরিফুল আমীন এর সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম (ঝান্টু),  উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম,উপজেলা কমিউনিটি পুলিশিং এর যুগ্ম সাধারন সম্পাদক আজগর আলী,লংগদু উজেলা কমিউনিটি পুলিশংয়ের মহিলা সম্পাদক ফাতেমা জিন্নাহ, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম,লংগদু প্রেসক্লাবের উপদেষ্টা এখলাছ মিঞা খান,কালাপাকুজ্জা ইউপি চেয়ারম্যান আব্দুল বারেক দেওয়ান,বগাচতর ইউপি চেয়ারম্যান আবুল বশর, লংগদু সদর ইউপি চেয়ারম্যান বিক্রম চাকমা (বলি),প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক মুছা এছাড়াও আরো উপস্থিত ছিলেন, লংগদু থানা সদস্যরা, বিভিন্ন ইউপির চেয়ারম্যান, ইউপি সদস্য সহ সাধারণ জনগণ।  এসময় বক্তব্যে বক্তারা বলেন,এখন পুলিশই জনতা,জনতাই পুলিশ, পুলিশ এখন সকল প্রকার অপরাধ দমনে দক্ষ ভূমিকা পালন করছে। তারা বলেন শুধু পুলিশিং কমিউনিটি গঠন করলে হবেনা, যেকোন বিষয় থানায় অভিযোগ করতে হবে, পুলিশ তার ব্যবস্থা নিবেন, তাহলেই দেশে শান্তি সম্প্রীতি বজায় থাকবে। তারা বলেন, বর্তমানে লংগদু থানার আইনশৃঙ্খলা শুধু ভালো নয়, অত্যান্ত ভালো। লংগদু থানা অফিসার ইনচার্জ আরিফুল আমীনকে ধন্যবাদ জানিয়ে তারা বলেন,  এ ওসি লংগদু এসে লংগদু উপজেলাকে সম্পূর্ণ পরিবর্তন করে দিয়েছেন। পুলিশের সাথে মানুষের বন্ধুত্বের সুযোগ করে দিয়েছেন। তাকে কখনো অন্যায় কাজে কেউ নিতে পারেনি। লংগদু থানা অফিসার ইনচার্জ আরিফুল আমীন সভাপতিত্বে বলেন, বাংলাদেশ পুলিশ সর্বদা জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে, ১৯৭১ সাল থেকে শুরু করে দেশের যেকোন দুর্যোগ,আইনশৃঙ্খলা পরিস্থিতি, জঙ্গিবাদ নির্মূল,বাল্যবিবাহ,মাদক সহ বিভিন্ন পরিস্থিতিতে পুলিশ সর্বদা স্বাভাবিক  এবং ভালো রাখতে কাজ করে যাচ্ছে।  তিনি বলেন, আইনশৃঙ্খলা ভালো রাখলে দেশ ভালো থাকবে,জাতি ভালো থাকবে, এলাকা ভালো থাকবে। শেষে উপজেলা কমিউনিটি পুলিশং ও বিট পুলিশে  শ্রেষ্ঠ পুলিশ হিসেবে পুরষ্কৃত হন এস আই আব্দুল খালেক, এ এস আই মিলনের পক্ষে পুরষ্কার নেন এস আই মশিউর,মাইনী এবং  ইউনিয়নের সেরা দফাদার হন রমজান আলী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম