ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

র‍্যাব-১৩'র অভিযানে একজন দুর্ধর্ষ নৌ ডাকাত গ্রেফতার

#

২৭ এপ্রিল, ২০২৫,  4:40 PM

news image

আবুল হোসেন বাবলুঃ চলতি বছরের ৯ ফেব্রুয়ারী কুড়িগ্রাম জেলার চিলমারী থানাধীন কড়াই বরিশাল ঘাট এলাকার ব্রহ্মপুত্র নদে এক দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এই ডাকাতির ঘটনায় চিলমারী মডেল থানায় একটি ডাকাতি মামলা রুজু হয়, যার মামলা নং-০২/২৫; তারিখ- ০৯/০২/২০২৫; ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড, ১৮৬০। র‍্যাবের অভিযানের ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তির ব্যবহার ও গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-১৩ সিপিসি-৩ গাইবান্ধার একটি আভিযানিক দল ২৫ এপ্রিল জানতে পারে, চিলমারী থানার চাঞ্চল্যকর ডাকাতি মামলার তদন্তেপ্রাপ্ত আসামী মধু মিয়া (৩২) গাইবান্ধা সদর থানাধীন একাডেমি বাজার এলাকায় অবস্থান করছে। পরবর্তীতে সন্ধ্যা সোয়া সাতটার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব। গ্রেফতারকৃত আসামী গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার অন্তর্ভুক্ত ভাসারপাড়া গ্রামের মৃত মোজা মিয়ার ছেলে মধু মিয়া। গ্রেফতারকৃত আসামীকে কুড়িগ্রাম জেলার চিলমারী নৌ পুলিশ ফাঁড়ীর নিকট হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম