ঢাকা ৩০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ব্রাজিলের হয়ে খেলা নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন কাজ শুরু ১৩ জেলায় ব্যাপক বজ্রবৃষ্টির আভাস, নৌবন্দরেও সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা ইতালির কোচ হিসেবে ফিরছেন রবার্তো মানচিনি শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে চাপম্যান

#

স্পোর্টস ডেস্ক

২৭ এপ্রিল, ২০২৩,  10:38 AM

news image

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন মার্ক চাপম্যান।এই সংস্করণে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে এক লাফে ৪৮ ধাপ এগোলেন তিনি।  রাওয়ালপিন্ডিতে চতুর্থ টি-টোয়েন্টিতে চাপম্যান খেলেন ৪২ বলে অপরাজিত ৭১ রানের ইনিংস। ম্যাচটি ভেস্তে যায় বৃষ্টিতে। শেষ ম্যাচে তিনি ছাড়িয়ে যান নিজেকে। এবার রান তাড়ায় ৫৭ বলে অপরাজিত ১০৪ রানের আরেকটি দুর্দান্ত ইনিংসে নিউ জিল্যান্ডকে এনে দেন অবিশ্বাস্য এক জয়। কিউইরা সিরিজ শেষ করে ২-২ সমতায়। ৫ ম্যাচের সিরিজে চাপম্যান করেন ২৯০ রান। বুধবার (২৬ এপ্রিল) আইসিসির র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদের পর ক্যারিয়ার সেরা ৩৫তম স্থানে আছেন চাপম্যান। তার আগের সেরা ছিল ৫৪তম, ২০১৮ সালের ফেব্রুয়ারিতে।  ক্যারিয়ার সেরা অবস্থানে উঠেছেন পাকিস্তানের ইফতিখার আহমেদও। শেষ ম্যাচে ৩৬ রানের ইনিংস খেলা এই ব্যাটসম্যান ৬ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৮তম স্থানে আছেন। তার আগের সেরা ছিল গত বছরের নভেম্বরে ৪৩তম।  শীর্ষে থাকা ভারতের সূর্যকুমার যাদবের সঙ্গে ব্যবধান কমিয়েছেন দুইয়ে থাকা পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। শেষ ম্যাচে অপরাজিত ৯৮ রানের ইনিংস খেলে ৭৯৮ থেকে তার রেটিং পয়েন্ট বেড়ে হয়েছে ৮১১। সূর্যকুমারের ৯০৬ পয়েন্ট। এই সংস্করণে বোলারদের র‍্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে আছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। অলরাউন্ডারদের তালিকায় আগের মতোই চূড়ায় বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম