ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

র‌্যাব-৮ এর অভিযানে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামী আটক

#

নিজস্ব প্রতিনিধি

১১ মে, ২০২৩,  9:49 PM

news image

ক্যাপসন: বরিশালে র‌্যাবের অভিযানে আটক ধর্ষন মামলার আসামী জসিম।


মাছউদ শিকদার: বরিশালে এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে জসিম হাওলাদার (৪৩) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮ এর একটি দল। বৃহস্পতিবার (১১ মে) ভোরে র‌্যাব-১০ এর একটি টিমের সহায়তায় ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাজাপ্রাপ্ত জসিম হাওলাদার বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের কর্ণকাঠি এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে ও ধর্ষীতার চাচাতো ভাই। বৃহস্পতিবার (১১ মে) বরিশাল র‌্যাব-৮ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১২ সালের ১৮ অক্টোবর কর্নকাঠি গ্রামে স্কুলছাত্রী চাচাতো বোনকে ঘরে একা পেয়ে ধর্ষণ করেন জসিম। এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে ২৫ অক্টোবর মেট্রোপলিটন বন্দর থানায় দুই জনের নাম উল্লেখ করে মামলা করেন। একই বছরের ৩১ ডিসেম্বর বন্দর থানার এসআই মো. আলমগীর হোসেন  মামলায় জসিমকে একমাত্র আসামি হিসেবে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। তবে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক দুইজনের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার কার্যক্রম পরিচালনা করেন। মামলার ১১ বছর পর গত ২৮ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়ারব হোসেন আসামি জসিমের অনুপস্থিতি যাবজ্জীবন কারাদ-ের রায় দেন। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা অর্থদ- করা হয়, অনাদায়ে আরও ছয় মাস কারাভোগ করার আদেশ দেওয়া হয়। এদিকে, রায়ে ধর্ষণে সহায়তায় অভিযুক্ত একই এলাকার আবদুল কুদ্দুস হাওলাদারকে খালাস দেওয়া হয় বলে জানান আদালতের বিশেষ পিপি ফয়জুল হক ফয়েজ। র‌্যাব-৮ এর ১নং সিপিএসসির কমা-ার মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ঘটনার পর থেকেই পলাতক ছিলেন জসিম। পরিবারের সঙ্গেও কোনো প্রকার যোগাযোগ রাখেননি। রায় ঘোষণার পর র‌্যাব-৮ ছায়া তদন্ত শুরু করে। আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় তার অবস্থান নিশ্চিত হয়। পরে র‌্যাব-১০ এর সহায়তায় অভিযান চালিয়ে বুধবার (১০ মে) রাত সাড়ে ১২টার দিকে জসিমকে গ্রেপ্তার করা হয়। তাকে বৃহস্পতিবার (১১ মে) বরিশাল মেট্রোপলিটন বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম