ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

র‌্যাব-৮ এর অভিযানে নারী মাদক ব্যবসায়ী আটক

#

নিজস্ব প্রতিনিধি

০৪ অক্টোবর, ২০২২,  8:03 PM

news image

 ক্যাপসনঃ বরিশালে র‌্যাবের অভিযানে আটক মাদক ব্যবসায়ী মাকসুদা।


বরিশাল অফিস: র‌্যাব-৮ এর অভিযানে গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক হয়েছে। তার কাছ থেকে প্রায় ২ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব। সোমবার (০৩ অক্টোবর) দুপুরে তাকে পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা থেকে আটক করা হয়। র‌্যাব-৮ এর বরিশাল সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। র‌্যাব জানিয়েছে, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ভান্ডারিয়া উপজেলা ফায়ার সার্ভিসের সামনে অভিযান চালানো হয়। এসময় ১ কেজি ৮’শ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মাকসুদা আক্তারকে আটক করা হয়। সে ওই উপজেলার দক্ষিন ভান্ডারিয়া গ্রামের ছলেমান হাওলাদারের স্ত্রী। তার বিরুদ্ধে ভান্ডারিয়া থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে র‌্যাব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম