ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ

র‌্যাব-১৩ ও ১১'র যৌথ অভিযানে পাপিয়া হত্যার মূলহোতাসহ গ্রেফতার-৩

#

০৩ জুন, ২০২৪,  6:50 PM

news image

আবুল হোসেন বাবলুঃ গাইবান্ধার পলাশবাড়ীতে চাঞ্চল্যকর গৃহবধু পাপিয়া বেগমকে গলা কেটে হত্যা মামলার মূলহোতা সহ এজাহার নামীয় ৩ জন আসামীকে পলাতক থাকা অবস্থায় র‌্যাব-১৩ ও ১১ যৌথ অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত তিনজন গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার অন্তর্ভুক্ত বিরামের ভিটা গ্রামের মৃত শায়েখ আলীর ছেলে রাব্বি মিয়া, চাঁন মিয়ার ছেলে পাপুল মিয়া এবং পাপুল মিয়ার স্ত্রী ইসমোতারা বেগম। মামলার এজাহার সূত্রে জানা যায়,পাপিয়া বেগম (৪৫) কে জমি সংক্রান্ত বিরোধের জেরে গলা কেটে হত্যা করে প্রতিপক্ষ রাব্বি মিয়া গং। এ ঘটনায় পাপিয়ার ভাই বাদী হয়ে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানায় মামলা দায়ের করে। যাহার মামলা নাম্বার-১৯/১০৮, তারিখ- ১৮/০৫/২০২৪, ধারা-১৪৩/৪৪৭/৩২৩/ ৩০২/৩৪/১১৪ পেনাল কোড। ঘটনার পর হত্যাকারীরা পালিয়ে আত্মগোপনে ছিলো।

র‌্যাব-১৩'র অধিনায়কের পক্ষে স্কোয়াড্রন লীডার উপ-পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনারদিন পাপিয়াকে ঘটনাস্থলে একা পেয়ে মৃত শায়েখ আলীর ছেলে রাব্বি মিয়া, চাঁন মিয়া এবং দুলা মিয়া, চাঁন মিয়ার ছেলে পাপুল মিয়া, রাব্বি মিয়ার স্ত্রী পারভিন আক্তার, দুলা মিয়ার স্ত্রী মর্জিনা বেগম, মৃত নয়া মিয়ার ছেলে জুয়েল মিয়া এবং পাপুল মিয়ার স্ত্রী ইসমোতারা বেগম মিলে পরিকল্পিতভাবে হত্যা করে।  এ ঘটনায় পলাশবাড়ী থানায় মামলার প্রেক্ষিতে র‌্যাব-১৩ সিপিসি-৩ গাইবান্ধা ও র‍্যাব-১১ সিপিসি-১ নারায়ণগঞ্জ গোয়েন্দা নজরদারি ও ছায়াতদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় ১ জুন রাতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানার অন্তর্ভুক্ত চর কাশিপুর এলাকায় যৌথ ভাবে অভিযান চালায়। এ সময় অত্র মামলার এজাহারনামীয় পলাতক আসামী রাব্বি মিয়া, পাপুল মিয়া ও ইসমোতারা বেগমকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব। গ্রেফতারকৃত আসামীরা বর্ণিত হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামী বলে স্বীকার করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আসামীদের গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম